নাচতে নাচতেই সিদ্ধার্থের দিকে এগিয়ে যান কিয়ারা। বরমালা পরিয়েই কাছে টেনে নেন ভালোবাসার মানুষকে। বিয়ের মুহূর্তের এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশের পরই রীতিমতো ভাইরাল, যা দেখে মুগ্ধ হয় নেটিজেনরা। ভিডিওর মন্তব্যে ভক্তরা ভালোবাসা বিলিয়েছেন তাঁদের। তবে এক বছর পর ভিডিওটি নিয়ে কথা বলেছেন সিদ্ধার্থ। বলছেন, তিনি নাকি কখনোই চাননি তাঁদের বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসুক।
‘কফি উইথ করণ’-এ করণ জোহর সিদ্ধার্থকে বলেন, ‘একটা রিয়েল প্রেমের গল্প বাস্তবে রূপান্তরিত হয়েছে। যেন শেরশাহ সিনেমার সেই রোমান্স বাস্তব জগতে জীবন্ত হয়ে উঠেছে। বিয়ের সেই মুহূর্তে, যেখানে তুমি র্যাম্পে দাঁড়িয়েছিলে আর কিয়ারা হেঁটে এল। সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এক্কেবারে ভাইরাল হয়ে গেছে।’
করণের এ কথা ধরেই সিদ্ধার্থ বলেন, ‘বিষয়টা একেবারেই পরিকল্পিত ছিল না। আমি বিয়ের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বিরুদ্ধে ছিলাম। এ ক্ষেত্রে মণীশ ও কিয়ারাকেই কৃতিত্ব দেওয়া ভালো। ওরাই বলে, এটা বের করা যাক। আমার মনে হয়েছিল এটা পোস্ট করলে অনেকে মনে করবেন এটা জোর করে করা হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর জয়সলমেরে গাঁটছড়া বেঁধেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। এরপর তারকা দম্পতি সেখান থেকে পৌঁছান দিল্লিতে। ৯ ডিসেম্বর সেখানেই ছিল তাঁদের প্রথম বিবাহোত্তর সংবর্ধনা। এরপর ১২ ডিসেম্বর হয় সিদ্ধার্থ-কিয়ারার মুম্বাইয়ের সংবর্ধনা। সেখানে হাজির হয়েছিলেন বলিউডের প্রায় সব তারকা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে