রুশো ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র তৈরি অ্যাকশন সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় সংস্করণের এক মাসব্যাপী শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শিগগিরই শুটিংয়ের জন্য সার্বিয়ায় পাড়ি জমাবে সিনেমার পুরো টিম। সেখানেই চলবে মাসব্যাপী শুটিং।
নিজের প্রথম ওয়েব সিরিজ ‘সিটাডেল’ প্রসঙ্গে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বরুণ জানান, ‘সিরিজটিতে কাজ করা সত্যিই আমার জন্য বিস্ময়কর। সার্বিয়ায় শুটিং করতে যাচ্ছি পুরো টিম। সেখানে আমাদের প্রচুর অ্যাকশনসহ এক মাসব্যাপী শুটিং চলবে। এমন কিছুই আসছে, যা ভারতের দর্শকেরা আগে দেখেননি।’
সিরিজটি পরিচালনা করছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকে। এর চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে এবং সীতা আর মেনন।
গত মাসে মুক্তি পাওয়া আমেরিকান সংস্করণ ‘সিটাডেল’-এ স্পাই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছয় পর্বের এই সিরিজটির প্রথম দুই পর্ব গত মাসে মুক্তি পেলেও এখন পর্যন্ত মোট ছয়টি পর্বই মুক্তি পেয়েছে।
বরুণ ধাওয়ানকে সামনে দেখা যাবে জাহ্নবী কাপুরের বিপরীতে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমায়। আর শেষবার সামান্থাকে গুণশেখর পরিচালিত পৌরাণিক গল্পনির্ভর সিনেমা ‘শকুন্তলমে’ দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘কুসি’তে দেখা যাবে, যা মুক্তি পাবে ১ সেপ্টেম্বর।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে