এবার সেলফি তুলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গতকাল বুধবার, মাত্র তিন মিনিটে সর্বাধিক সংখ্যক সেলফি তুলে এই রেকর্ড গড়েছেন তিনি। তাঁর মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘সেলফি’র প্রচারের সময় ভক্তদের সঙ্গে এ কাণ্ড ঘটান অক্ষয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত ‘সেলফি’ সিনেমার ছবির প্রচারে মুম্বাইয়ে অভিনেতার পক্ষ থেকে ভক্তদের নিয়ে ‘গ্র্যান্ড মিট’-এর আয়োজন করা হয়েছিল। সেখানেই ভক্তরা অক্ষয়ের সঙ্গে তুলেছেন একের পর এক সেলফি। তিন মিনিটে অভিনেতা তুলে ফেলেছেন ১৮৪টি সেলফি। তাতেই হয়ে গেল নতুন এক বিশ্ব রেকর্ড।
এদিন মঞ্চে ভক্তদের সঙ্গে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে নেচেছেন অক্ষয়। ‘সেলফি’ ছবিতে নতুন করে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় গানটি।
রেকর্ড প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘এই অনন্য বিশ্ব রেকর্ড করতে পেরে আমি খুবই আনন্দিত। এমন আনন্দঘন মুহূর্ত আমি আমার ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চাই। ভক্তদের নিঃশর্ত ভালোবাসা ও সমর্থনের কারণে আজ আমি এই স্থানে আসতে পেরেছি এবং এত কিছু অর্জন করতে পেরেছি। আর এটি ছিল তাঁদের প্রতি আমার এক ধরনের শ্রদ্ধাজ্ঞাপন। আমার কর্মজীবনে তাঁরা যেভাবে আমার পাশে ছিলেন, আমি কৃতজ্ঞ।’
এত দিন সবচেয়ে কম সময়ে সেলফি তোলার রেকর্ডটি ছিল আমেরিকার জেমস স্মিথের দখলে। তিন মিনিটে ১৬৮টি সেলফি তুলেছিলেন তিনি।
‘সেলফি’ সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি। মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক এটি। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় অক্ষয়–ইমরান ছাড়াও আরও অভিনয় করেছেন–নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে দেখা যাবে ম্রুনাল ঠাকুরকে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৮ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে