
বছরের শুরুর দিকেই নিজের বাসভবন সদগুরু শরণে হামলার ঘটনা ঘটে সাইফ আলী খানের ওপর। জানা গেছে, হামলাকারীর লক্ষ্য ছিল সাইফ-কারিনার ছোট সন্তান জেহ। এরপর থেকেই জেহ-তৈমুরকে পাপারাজ্জিদের ক্যামেরার আড়ালে রাখছেন কারিনা। শুধু তাই নয়, ফটোসাংবাদিকদেন কঠোরভাবে সতর্ক করে দেন- যেন বাচ্চার ছবি তোলা না হয়।
এবার মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি রণবীর-আলিয়া দম্পতি।
রণবীর-আলিয়া দম্পতির প্রথম কন্যাসন্তান ‘রাহা’র বছর মাত্র দু বছর। কিন্তু এরই মধ্যে সে রীতিমতো স্টার। ক্যামেরা দেখলেই দিয়ে দেয় পোজ, ছুড়ে দেয় চুমু। এমন মিষ্টি আচরণেই সকলের মন কেড়েছে রাহা। কিন্তু নিরাপত্তার স্বার্থে মেয়েকে বাড়তি ‘স্পটলাইট’ থেকে দূরে রাখতে বড় এ সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া।
মিষ্টি রাহাকে দেখতে না পাওয়ার আশঙ্কায় মন খারাপ খারাপের সঙ্গে ভক্তদের মন্তব্য, ‘রাহার ছবি কি আর কখনো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাব না?’
সাধুবাদ জানিয়ে অনেকেই লিখেছেন, ‘মা হিসেবে শতভাগ ঠিক কাজ করেছেন।’ কেউ লিখেছেন, ‘মিষ্টি বাচ্চাদের ছবি দেখে অনেকেই কুনজর দেন বা হিংসা করেন।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে