গত মাসেই মুক্তি পেয়েছে পঞ্চায়েত ওয়েব সিরিজের চতুর্থ সিজন। ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোটের আবহ নিয়ে তৈরি এই সিজন নিয়ে এখনো চলছে আলোচনা। এর মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান টিভিএফ ঘোষণা দিল নতুন সিজনের। ২০২৬ সালে মুক্তি পাবে ‘পঞ্চায়েত সিজন ৫’।
পঞ্চায়েতের চতুর্থ সিজনের গল্পে ফুলেরা গ্রামপঞ্চায়েতের নির্বাচনে ক্রান্তিদেবির কাছে ৭৩ ভোটে হেরে যান মঞ্জু দেবি। তাই পঞ্চম সিজনের প্রেক্ষাপট হবে হেরে যাওয়া দলের ঘুরে দাঁড়ানোর কাহিনি। নির্মাতারাও জানালেন, মঞ্জু দেবির ঘুরে দাঁড়ানোর গল্পেই তৈরি হচ্ছে এবারের চিত্রনাট্য। এ ছাড়া নতুন সিজনে সচিবজি ও রিঙ্কির প্রেমটাও বেশ জমে উঠেছে। তাদের প্রেমটা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটাও নজরে থাকবে দর্শকদের। কারণ, কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, রিঙ্কি চরিত্রে অভিনয় করা সানভিকা সচিব চরিত্রের অভিনেতা জীতেন্দ্রকে চুমু খেতে চাননি, তাই চিত্রনাট্য বদলাতে হয়েছিল।
২০২০ সালের এপ্রিলে আমাজন প্রাইম ভিডিওতে প্রথম এসেছিল ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ। শহরে বড় হওয়া অভিষেক নামের এক তরুণ চাকরি না পেয়ে বাধ্য হয়ে ফুলেরা নামক এক গ্রামের পঞ্চায়েতের সচিব পদে যোগ দেয়। তবে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে পারে না। ভালো চাকরিতে ফিরতে চায় প্রাণপণে। কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষ, প্রতিদিনের গল্প আর গ্রাম্য রাজনীতিতে জড়িয়ে পড়ে সে। ফিরে আসা আর হয় না তার।
পঞ্চায়েতের প্রতিটি সিজন নিয়ে তৈরি হয়েছে আলোচনা। পঞ্চায়েত সিরিজটির বিশেষত্ব হলো পুরো কাহিনির মধ্যে নানা ছোট ছোট গল্প থাকে। তাতে গ্রামের পরিবেশ-পরিস্থিতি, মানুষের মানসিকতা, স্বভাব-অভাব ইত্যাদি ফুটে ওঠে। রক্তের স্রোত না দেখিয়েও যে গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা যায় কমেডি কিংবা সারল্যের মোড়কে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝাঁ প্রমুখ।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে