বক্স অফিসে রাজত্ব ফিরে পেতে মরিয়া বলিউড অভিনেতা সালমান খান। অনুরাগীদের ধারণা, ‘টাইগার-৩’ ছবি দিয়ে ক্যারিয়ারের হারানো জৌলুশ ফিরে পাবেন ভাইজান। এরই মধ্যে সিনেমাটির টিজার ও ট্রেলার প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।
সালমান ভক্তদের জন্য আজ এসেছে নতুন খবর, দীর্ঘ ৯ বছরের দ্বন্দ্ব মিটিয়ে সালমান খানের ছবিতে গান গাইছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ‘টাইগার থ্রি’তে থাকছে অরিজিতের গান।
ভক্তদের জন্য দারুণ এই সংবাদটি প্রকাশ্যে এনেছেন সালমান নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বৃহস্পতিবার অরিজিতের গানটির একটি দৃশ্য শেয়ার করেছেন অভিনেতা। সেখানে কালো শার্ট-প্যান্টে দেখা গেছে অভিনেতাকে। সঙ্গে সানগ্লাস। সালমানের সঙ্গে ক্যাটরিনাকে দেখা গেছে রঙিন পোশাকে। গানের শিরোনাম, ‘লেকে প্রভু কা নাম’।
ক্যাপশনে সালমান লিখেছেন, ‘প্রথম গানের প্রথম ঝলক। ও হ্যাঁ, এটা আমার জন্য অরিজিৎ সিংয়ের প্রথম গান।’
‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন, ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার থ্রি’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে