
বড় পর্দা আর ছোট পর্দা—দুই মাধ্যমেই ব্যস্ত সময় যাচ্ছে সালমান খানের। নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিং করছেন। পাশাপাশি চলছে ‘বিগ বস ১৯’-এর উপস্থাপনা। বিগ বসের রোববারের পর্বে বলা চলে বোমা ফাটালেন সালমান খান। এমন বিষয় নিয়ে মুখ খুললেন, যেটা নিয়ে গত এক যুগে কখনো কথা বলেননি।
দীর্ঘ ৯ বছর অরিজিৎ সিংয়ের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান খানের। অনেকেই ভেবেছিলেন, সালমানের সঙ্গে ঝামেলার পর হয়তো বলিউডে অরিজিতের ক্যারিয়ার শেষ। তবে অরিজিৎ ঠিকই নীরবে কাজ করে গেছেন। ধরে রেখেছেন বলিউডে নিজের অবস্থান। অনেক বছর পর অতীতের বিবাদ ভুলে ২০২৩ সালে ‘টাইগার থ্রি’ সিনেমায় অরিজিতকে দিয়ে গান গাওয়ান সালমান। তবে গায়কের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া নিয়ে কখনো মুখ খোলেননি বলিউড ভাইজান। এই প্রথম বিগ বস ১৯-এর মঞ্চে উইকেন্ড কা বার পর্বে সালমান স্বীকার করলেন, ভুলটা তাঁরই ছিল।
বিগ বসের এ পর্বে অতিথি হয়ে এসেছিলেন কমেডিয়ান রবি গুপ্ত। তাঁর সঙ্গে অরিজিতের মুখের আদল খানিকটা মেলে। তাই সালমানের সামনে আসার আগে নাকি বেশ ভয়ে ভয়েই ছিলেন রবি। এ কথা শুনে হেসে ফেলেন সালমান। তারপর বলেন, ‘অরিজিৎ আর আমি খুব ভালো বন্ধু। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা অবশ্য আমার দিক থেকেই হয়েছে। ওই ঘটনার পর ও তো আমার জন্য গানও গেয়েছে। টাইগার থ্রিতে ওর গান আছে। সামনে ব্যাটল অব গালওয়ান সিনেমাতেও অরিজিৎ গাইবে।’
সালমানের এমন সহজ স্বীকারোক্তিতে রীতিমতো হইচই পড়ে গেছে ভক্তদের মধ্যে। কী এমন হয়েছিল যে দুজনের সম্পর্কে চিড় ধরে? সেটা জানতে পিছিয়ে যেতে হবে ১১ বছর আগে। সাল ২০১৪। স্টার গিল্ডস অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে সালমান-অরিজিতের দ্বন্দ্ব শুরু। সেই শোয়ের সঞ্চালনায় ছিলেন সালমান। এতে সেরা গায়ক হিসেবে পুরস্কার পান অরিজিৎ। এর আগে কলকাতায় একটি গানের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। টানা ১২-১৩ ঘণ্টা কাজের পর ক্লান্ত শরীরে মুম্বাইয়ে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছান অরিজিৎ।
বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণার পর মঞ্চে পৌঁছাতে কিছুটা সময় লাগে অরিজিতের। সালমান তাঁকে ঠাট্টা করে বলেছিলেন ‘ঘুমিয়ে পড়েছিলি নাকি?’ উত্তরে গায়ক বলেন, ‘আপনারাই তো আমাকে ঘুম পাড়িয়ে দিলেন।’ এ উত্তর পছন্দ হয়নি সালমানের। তবে আগুনে ঘি পড়ে যখন অরিজিৎ পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নেমে চেয়ারে না বসে সোজা বাইরে চলে যান। সালমানের মনে হয়েছিল, অরিজিৎ তাঁকে ঔদ্ধত্য দেখিয়েছেন।
সালমানের মুখের ওপর জবাব দেওয়ার ফলে বেশ ভুগতে হয়েছিল অরিজিতকে। ‘কিক’ সিনেমার জন্য গান রেকর্ড করেছিলেন অরিজিৎ। সালমানের নির্দেশে সেই গান বাদ দেওয়া হয়। ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাতেও গাওয়ার কথা ছিল, সেটাও শেষ পর্যন্ত হয়নি। তবে অরিজিৎ হাল ছেড়ে দেননি। প্রকাশ্যে ক্ষমা চান। তাতেও মন গলেনি সালমানের। ঘটনার ৯ বছর পর মন বদলায় বলিউড ভাইজানের। ‘টাইগার থ্রি’র গান দিয়ে আবার একত্র হন তাঁরা।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে