বলিউড অভিনেতা সাইফ আলী খান মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বান্দ্রার বাসভবনে ছুরিকাঘাতে গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন পর তিনি বাড়ি ফিরছেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই তিনি বেরিয়ে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
৫৪ বছর বয়সী এ অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর মা ও বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। স্ত্রী কারিনা কাপুরও হাসপাতালে ছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে তিনি বাড়িতে চলে যান।
জানা গেছে, চিকিৎসক সাইফকে এক সপ্তাহের জন্য বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। সংক্রমণ এড়াতে কারও সঙ্গে সাক্ষাতেও রয়েছে নিষেধাজ্ঞা।
জনপ্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে হাসপাতাল ও বাসভবনে জড়ো হতে শুরু করেছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। এ কারণে উভয় স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
চোর তাঁর বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করে, এতে সাইফ ছয়টি আঘাত পান। বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় অটোরিকশায় করে তিনি হাসপাতালে পৌঁছান। একটি আঘাত তাঁর মেরুদণ্ডে লাগে এবং চিকিৎসকেরা জানান, ছুরির ফলার প্রান্ত তাঁর স্পাইনাল কর্ড থেকে মাত্র ২ মিমি দূরে ছিল। তবে মেরুদণ্ডের তরল বের হওয়ায় একটি অপারেশন করতে হয়। তাঁর হাত ও গলায় আঘাতের জন্য প্লাস্টিক সার্জারিও করা হয়েছে।
এই ঘটনা পুরো জাতিকে হতবাক করেছে, প্রশ্ন উঠেছে মুম্বাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। প্রিয় তারকার সুস্থতা কামনা করছেন ভক্ত-অনুরাগীরা।
জানা গেছে, চুরির উদ্দেশ্যে সাইফের বাড়িতে ঢুকেছিলেন মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তি। বাড়ির গৃহপরিচারিকার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডার সময় সাইফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁর পিঠে ছুরিকাঘাত করা হয়।
রোববার সকালে মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছিল।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে