
অভিনয় থেকে কঙ্গনা রনৌত রাজনীতিতে এসেছেন বেশি দিন হয়নি। সবে এক বছর হয়েছে তাঁর সংসদ সদস্য হওয়ার। আর এর মধ্যেই রাজনীতি নিয়ে বিরক্ত কঙ্গনা রনৌত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেত্রী ও অভিনেত্রী জানিয়েছেন, বলিউডের মতো রাজনীতির ময়দানেও প্রতিদিন কঠিন সব চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাঁকে।
সাধারণ মানুষের ছোটখাটো সমস্যা শুনতে শুনতে বেজায় বিরক্ত কঙ্গনা। বিরক্তি নিয়েই অভিনেত্রী বললেন, ‘সাংসদ হয়ে পঞ্চায়েতের বিধায়ক লেভেলের কাজ কেন করব?’
সম্প্রতি এক পডকাস্টে নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কথা বলেন কঙ্গনা। অভিনেত্রী বলেন, ‘আমি বেশ বুঝতে পারছি, রাজনীতি একেবারে অন্যরকম একটা কাজ। মূলত সমাজসেবা করা। একেবারেই বলব না, আমি এটা উপভোগ করছি। কারণ আমার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই। অতীত অভিজ্ঞতাও নেই। তাই আমি কোনো দিন মানুষের সেবা করব বলে ভাবিনি। নারীদের অধিকার আদায়ের জন্য আওয়াজ তুলেছি। তবে সেটার সঙ্গে জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাজ সামলানোর কোনো মিল নেই।’
আচমকাই কেন এমন উপলব্ধি কঙ্গনা রনৌতের? হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ বলছেন, ‘নারী ক্ষমতায়নের জন্য লড়াই করা আর কারও বাড়ির ভেঙে যাওয়া নর্দমা সারাই করানো নিয়ে মাথা ঘামানো এক বিষয় নয়। মাঝেমধ্যে মনে হয়, আমি তো সাংসদ, আর এই লোকগুলো আমার কাছে পঞ্চায়েত লেভেলের সমস্যাগুলো নিয়ে কেন আসছে?’

তিনি বলেন, ‘ওদের সত্যিই কিছু যায়-আসে না। যখনই আমাকে দেখবে, তখনই এসে সমস্যার কথা বলবে। কেউ ভাঙা রাস্তার কথা বলে, আবার কেউ অন্য সমস্যা নিয়ে আসে। আমি তাদের বলি, এটা তো রাজ্য সরকারের দেখা উচিত। আমাকে তারা বলে—আপনার তো অনেক টাকা আছে, নিজের টাকা দিয়েই রাস্তাটা বানিয়ে দিন।’
ভবিষ্যতে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? এমন প্রশ্নের জবাবে কঙ্গনার কণ্ঠে আত্মসমর্পণের সুর, ‘আমার মনে হয় না আমি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, আর আমার সেই ইচ্ছেও নেই।’ রাজনীতিতে অভিষেকের এক বছর ঘুরতেই কঙ্গনার এমন মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ মনে করছেন অনেকে। প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজনীতি ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী?

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে