‘ডন থ্রি’-তে রনবীর সিংয়ের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। আজ মঙ্গলবার এক্সে (টুইটার) কিয়ারার যুক্ত হওয়ার বিষয়টি জানানো হয়। বলিউডের জনপ্রিয় ডন ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হয়ে রোমাঞ্চিত কিয়ারা আদভানি। চেয়েছেন ভক্তদের সমর্থন ও ভালোবাসা।
নিজের এক্স হ্যান্ডেলে কিয়ারা লিখেছেন, ‘আইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। এই উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করার সময় আপনাদের ভালোবাসা এবং সমর্থন চাইছি।’ ক্লিপটি এক্সে পোস্ট করেছেন ফারহান আখতার নিজেও। লিখেছেন, ‘ডন ইউনিভার্সে কিয়ারাকে স্বাগতম।’
বলিউডের জনপ্রিয় ডন ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ান বলিউড বাদশা শাহরুখ খান। কারণ হিসেবে তিনি তখন জানান, এই চরিত্রে তাঁর আর নতুন কিছু দেওয়ার নেই। এরপরই ২০২৩ সালের আগস্টে ফারহান জানান হিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাতে রণবীর সিং নতুন ডন চরিত্রে হাজির হবেন।
১৯৭৮ সালে ডন চরিত্রটি তৈরি করেছিলেন সেলিম-জাভেদ। অমিতাভ বচ্চন নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে সাড়া ফেলেছিলেন। ফারহান আখতার ও প্রযোজক রিতেশ সিধওয়ানি ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছিলেন। ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে প্রথমবার ‘ডন’ সিনেমাটি নির্মাণ করেন ফারহান আখতার।
অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন-এর কাহিনির আদলে তৈরি হলেও এই সিনেমাটি তার নিজস্ব অস্তিত্ব তৈরি করে নিয়েছিল। ফারহানের নির্মিত এই সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে,২০১১ সালে এটির দ্বিতীয় পর্ব বানিয়ে ফেলেন তিনি।
উল্লেখ্য, ‘ডন থ্রি’ ছাড়াও রাম চরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’ সিনেমায় দেখা যাবে কিয়ারাকে। তেলুগু, তামিল ও হিন্দি, এই তিনটি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এর আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। কিয়ারাকে সবশেষ দেখা গেছে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে