চার সপ্তাহ পূর্ণ করে বক্স অফিসে পঞ্চম সপ্তাহে পা দিল ‘শয়তান’। আর দেখতে দেখতেই সিনেমাটি ১৪১ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। বলিউড বাণিজ্য বিশ্লেষকদের অনুমান, সিনেমাটির লাইফটাইম কালেকশন ১৫০ কোটি পার হবে। সিনেমাটি অজয় দেবগনের ক্যারিয়ারের অন্যতম বড় হিট হবে বলেই মনে করা হচ্ছে।
প্রথম সপ্তাহে সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে ৭৯ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ ৫৬ শতাংশ কমে হয় ৩৪ কোটি ৫৫ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে শয়তান মোট ১৯ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। ফলে এই তিন সপ্তাহে শয়তানের মোট বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়ায় ১৩৪ কোটি ১৫ লাখ রুপি।
চতুর্থ সপ্তাহে আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায়। পঞ্চম সপ্তাহের শুরুতে এটি মাত্র ৪৩ লাখ রুপি আয় করেছে। ফলে এখন ২৯ দিন পর শয়তানের বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ১৪১ কোটি ২০ লাখ রুপি।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ এবং অজয় দেবগনের পরের সিনেমা ‘ময়দান’। ফলে তখন ‘শয়তান’ এর আয় যে আরও কমবে সেটা বলার অপেক্ষা রাখে না। সিনেমা দুটো মুক্তির আগে মাত্র কয়েকটি দিন বাকি। এই কদিনে শয়তান বড় জোর ১৪৫ কোটি বা ১৫০ কোটি রুপি আয় করবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা।
উল্লেখ্য, ‘শয়তান’ সিনেমাটি পরিচালনা করেছেন বিকাশ বহেল। জিও স্টুডিয়োজ, দেবগন ফিল্মস, প্যানোরমা স্টুডিওজ নিবেদন করেছে সিনেমাটি। প্রযোজনার দায়িত্ব সামলেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। সিনেমাটি আসলে একটি গুজরাটি ছবির রিমেক। কৃষ্ণদেব ইয়াগ্নিক পরিচালিত সেই ছবিটির নাম ‘ব্যাস’। ‘শয়তান’ সিনেমায় অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা, জানকী বোডিওয়ালা, প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে