কী দেখবেন—সিদ্ধান্ত নিতে পারছেন না যাঁরা, তাঁরা নজর রাখতে পারেন সোনাক্ষী সিনহার এই সময়ের ওয়াচলিস্টে। বোম্বে টাইমসকে বলিউড অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে কোন দুই সিরিজে বুঁদ হয়ে আছেন তিনি।

ডাব্বা কার্টেল
ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি সিরিজটি। কয়েকজন মধ্যবিত্ত নারীর গল্প, যারা খাবারের ব্যবসা করে। বাড়িতে রান্না করে লাঞ্চবক্সে ভরে অর্ডারমাফিক সেই খাবার পাঠানো হয় বিভিন্ন অফিসে। দুর্ঘটনাবশত তারা জড়িয়ে পড়ে মাদক কারবারিতে। তাদের লাঞ্চবক্সে করে মাদক পরিবহন হতে থাকে। নেটওয়ার্ক বিস্তৃত হয়, তাদের পিছু নেয় পুলিশ। এতে অভিনয় করেছেন শাবানা আজমী, জ্যোতিকা, শালিনী পাণ্ডের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। সিরিজটি নিয়ে সোনাক্ষী সিনহার মন্তব্য, ‘সিরিজটি ভীষণ উপভোগ করেছি। নারী চরিত্রদের প্রধান করে অসাধারণ একটা কাজ। অভিনয়ের তো কোনো তুলনা হয় না। সিরিজের গল্প আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রেখেছিল।’

মডার্ন ফ্যামিলি
আলোচিত এই সিটকম সোনাক্ষী সিনহার সব সময়ের প্রিয়। এবিসি চ্যানেলে ২০০৯ সালে শুরু হয়েছিল ‘মডার্ন ফ্যামিলি’র প্রচার। সাফল্যের সঙ্গে ১১টি সিজন পার করে ২০২০ সালে শেষ হয়েছে সিরিজটি। প্রচারিত হয়েছে ২৫০টি পর্ব। লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে বসবাসকারী তিনটি ভিন্ন ধরনের পরিবারের গল্প উঠে এসেছে এতে। একক, যৌথ ও সমকামী—তিন পরিবারের প্রতি মুহূর্তের গল্প দেখানো হয়েছে কমেডির মোড়কে। মডার্ন ফ্যামিলি নিয়ে সোনাক্ষী বলেন, ‘ভীষণ হাসির একটি গল্প, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি মানুষের আচরণ, বিশ্বাস আলাদা হওয়া সত্ত্বেও পরিবারের সদস্যরা কীভাবে একজন আরেকজনের পাশে দাঁড়ায়, বোঝার চেষ্টা করে। একটি পরিবার কেমন হওয়া উচিত, সেটা শেখা যায় এ সিরিজ থেকে। অনেক বছর ধরেই মডার্ন ফ্যামিলি আমার অন্যতম পছন্দের সিরিজ। এটা আমি বারবার দেখতেও রাজি।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে