বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে যতটা মধুর সম্পর্ক তাঁর দুই বোনের, ঠিক ততটাই তিক্ততা ভাই ফয়সাল খানের। একসময় পারিবারিক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে বিতণ্ডা তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। বছরখানেক ধরে সংবাদমাধ্যমে আমিরের বিরুদ্ধে একাধিকবার বিষোদ্গার করেছেন ফয়সাল। সম্প্রতি আবারও প্রকাশ্যে দেখা যায় দুই ভাইয়ের কোন্দল।
গত সোমবার রাতে সংবাদ সম্মেলন করে পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ এনেছেন ফয়সাল। আমিরের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি, ঘোষণা দিয়েছেন পরিবারের সঙ্গে সব বন্ধন ছিন্ন করার।
সংবাদ সম্মেলনে ফয়সাল অভিযোগ করেন, ২০০৫ সাল থেকে আমির খানের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হতে শুরু করে। এক রাতে পুলিশ দিয়ে ফয়সালকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। মানসিক পরীক্ষা করার কথা বলে তাঁকে কোজি নার্সিং হোমে নেওয়া হয়। সেখানে ১৯ দিন তাঁকে আটকে রাখা হয়েছিল। বিভিন্ন ইনজেকশন পুশ করাসহ নানাভাবে মানসিক অত্যাচার করা হতো তাঁকে।
ফয়সাল বলেন, ‘কোজি নার্সিং হোমে ১৯ দিন আটকে রাখার পর আমির খানের বাড়িতে এক বছর আমাকে বন্দী রাখা হয়। আমার রুমের বাইরে বডিগার্ড থাকত। আমাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। ওই সময় আমার ওজন বাড়তে বাড়তে ১০৩ কেজি হয়ে গিয়েছিল।’
ফয়সাল জানান, এক বছর পর ২০০৬ সালে তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর সব ঠিকঠাক চলছিল। তিনি বলেন, ‘আহমেদনগরে আমি একটি পশুর খামার শুরু করার চেষ্টা করছিলাম। ২০০৭ সালে হঠাৎ একদিন দুপুরে আমির আমাকে বাড়িতে ডেকে নিয়ে বলেন, তোমাকে আদালতে গিয়ে বলতে হবে, তুমি মানসিক ভারসাম্যহীন, তোমার গার্ডিয়ানশিপ প্রয়োজন। তারপর আমি বাড়ি থেকে পালিয়ে খান্ডালা চলে যাই।’
ফয়সালের অভিযোগ, এক রাতে পুলিশ পাঠিয়ে খান্ডালা থেকে তাঁকে আটক করে আনা হয়। ফয়সাল বলেন, ‘ওরা বলছিল, আমার সিজোফ্রেনিয়া হয়েছে, আমি পাগল, আমি সমাজের জন্য ক্ষতিকারক।’ পরে আদালত তাঁর মানসিক অবস্থা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠান। সেখানে ২০ দিন থাকতে হয় তাঁকে। পরীক্ষায় সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার প্রমাণ না মেলায় মুক্তি পান ফয়সাল।

তবে তত দিনে ইন্ডাস্ট্রিতে রটে গেছে, ফয়সাল মানসিকভাবে অসুস্থ। তাই কাজও পাচ্ছিলেন না। এর মধ্যে একটি সিনেমা পরিচালনা করেন। কয়েক বছর পর আমিরকে অনুরোধ করেন তাঁকে কাজ দেওয়ার জন্য। আমিরের প্রযোজনা প্রতিষ্ঠানে মাসিক ৩০ হাজার টাকা বেতনে স্ক্রিপ্ট দেখভাল করার কাজ পান ফয়সাল। পরে সেই কাজ থেকেও তাঁকে বের করে দেওয়া হয়।
ফয়সালের অভিযোগ, কয়েক মাস আগে পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে এসব কথা প্রকাশ্যে আনায় আমিরসহ পুরো পরিবার তাঁর বিরুদ্ধে খেপেছেন। তাঁর যাবতীয় অভিযোগ ভিত্তিহীন দাবি করে একটি বিবৃতিও দেওয়া হয় আমিরের পরিবারের পক্ষ থেকে। সব মিলিয়ে ফয়সাল সিদ্ধান্ত নিয়েছেন, যে পরিবার তাঁকে বারবার বিপদের মুখে ঠেলে দিয়েছে, তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না। সংবাদ সম্মেলন করে সে কথাই প্রকাশ্যে জানিয়ে দিলেন তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে