সিংহাম হয়ে আবারও আসছেন অজয় দেবগন। তবে এবার তিনি শুধু একা আসছেন না, সঙ্গে থাকছে পুরো কপ ইউনিভার্স। আছেন সিম্বা চরিত্রের রণবীর সিং ও সূর্যবংশী চরিত্রের অক্ষয় কুমার। ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় তাঁদের সঙ্গে চুলবুল পাণ্ডেরও থাকার কথা ছিল।
তবে সদ্য প্রকাশিত পাঁচ মিনিটের ট্রেলারে সবার দেখা পাওয়া গেলেও ছিল না ‘চুলবুল পাণ্ডে’ সালমান খানের উপস্থিতি। দুদিন আগে যে গান এসেছে, তাতেও অনুপস্থিত সালমান। তবে কি তিনি থাকছেন না সিংহাম অ্যাগেইনে?
অজয়, অক্ষয়, রণবীর, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন সবাইকে এক করতে পারলেও শেষ পর্যন্ত সালমানকে আনতে ব্যর্থ হলেন নির্মাতা রোহিত শেঠি। অবশ্য সালমানকে তিনি রাজি করিয়েছিলেন। শুটিংয়ের শিডিউলও দিয়েছিলেন বলিউড ভাইজান। কিন্তু শেষ মুহূর্তে সব পণ্ড হয়ে গেল।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, গত ১৪ অক্টোবর সিংহাম অ্যাগেইনের বিশেষ দৃশ্যের শুটিং করার কথা ছিল সালমানের। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ফেলা হয়েছিল সেট। তবে এর দুদিন আগেই হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে। তাঁর মৃত্যুর পর সালমানের নিরাপত্তা নিয়েও আশঙ্কা দেখা দেয়।
অজয় দেবগন ও নির্মাতা রোহিত শেঠি একাধিকবার আলোচনা করেছেন নিজেদের মধ্যে। শেষ পর্যন্ত তাঁরা সিদ্ধান্ত নেন, এ মুহূর্তে সালমানকে শুটিংয়ে আসতে বলা ঠিক হবে না। তাছাড়া, ভাইজানের নিরাপত্তা নিশ্চিতেরও ব্যাপার ছিল। অজয়-রহিত আরও কিছুদিন অপেক্ষা করতে চেয়েছিলেন। তবে ১৮ অক্টোবরের আগেই সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার তাড়া ছিল। সব মিলিয়ে তাই সালমানকে ছাড়াই সিংহাম অ্যাগেইন মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
তবে সালমানভক্তদের একেবারে নিরাশ করবেন না রোহিত শেঠি। জানা গেছে, সালমানের একটি ব্যাকশট ব্যবহার করা হতে পারে সিংহাম অ্যাগেইনের পোস্ট ক্রেডিট দৃশ্যে।
আগামী ১ নভেম্বর দীপাবলির উপলক্ষে ভারতে মুক্তি পাবে সিংহাম অ্যাগেইন। আগের ‘সিংহাম’ ও ‘সিংহাম রিটার্নস’-এর তুলনায় এবারের পর্ব যে শুধু তারকাসমৃদ্ধ, তা নয়, অ্যাকশনেও ভিন্ন। রামায়ণের সঙ্গে আধুনিক সময়ের সংকট একসূত্রে গেঁথে গল্প সাজানোর চেষ্টা করেছেন পরিচালক রোহিত শেঠি।
‘সিংহাম অ্যাগেইন’ সিনেমার ট্রেলার:

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে