শ্রীদেবীকে সম্মান জানাতে সেখানকার এক জংশনের নাম পাল্টে অভিনেত্রীর নামে রাখা হচ্ছে। বৃহত্তর মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) সিদ্ধান্ত নিয়েছে, বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, লোখন্ডওয়ালা কমপ্লেক্সের নাম বদলে করা হচ্ছে শ্রীদেবী কাপুর চক। ভারতীয় সিনেমায় শ্রীদেবীর অবদানের কথা মাথায় রেখেই এমনটা ঠিক করা হয়েছে বলে জানানো হয়েছে।
নাম বদলের জন্য লোখন্ডওয়ালা কমপ্লেক্সকে বেছে নেওয়ার কারণ, সেই এলাকাতেই গ্রিন একর টাওয়ারে দীর্ঘদিন থাকতেন অভিনেত্রী। এখানকার বিভিন্ন রাস্তা দিয়ে শ্মশানের পথে এগিয়েছিল শ্রীদেবীর শেষযাত্রাও। তাই এই নাম বদলের সিদ্ধান্তে খুশি নায়িকার অনুরাগীরা।
শ্রীদেবী মৃত্যুসংবাদ এসেছিল আচমকা। ননদের ছেলের বিয়েতে অংশ নিয়ে উড়াল দিয়েছিলেন দুবাই। নানা আয়োজনে মেতে ছিলেন। ইনস্টাগ্রামে নিজের আনন্দঘন মুহূর্তের ছবি দিয়েছিলেন। আর ঠিক এই দিনেই হুট করে তাঁর মৃত্যুর খবর আসে।
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে শ্রীদেবীর মৃত্যু হয়। তাঁর হঠাৎ মৃত্যু সবার কাছে বিস্ময়ের ছিল। কারণ, তাঁর কোনো রোগের কথা শোনা যায়নি। পুরোপুরি সুস্থ ছিলেন তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে