প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না বরুণ ধাওয়ান-জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘বাওয়াল’। নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, সিনেমাটির শুটিং চলা অবস্থাতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রযোজকেরা।
এদিকে গতকাল সোমবার আমাজন প্রাইম ভিডিও ‘বাওয়াল’-এর ফার্স্টলুক পোস্টার মুক্তি দিয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সকলের হৃদয় পরিবর্তন হবে, কারণ সারা বিশ্বে হইচই পড়ে যাবে। এই জুলাইতেই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে “বাওয়াল”।’
প্রসঙ্গত, সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমাটি বিশ্বব্যাপী ২০০টিরও বেশি দেশে দেখা যাবে বলে জানিয়েছে আমাজন প্রাইম ভিডিও।
হিন্দুস্থান টাইমস সিনেমাটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘বাওয়াল’ সিনেমাটি তথাকথিত বাণিজ্যিক ঘরানার মতো নয়, কিছুটা অন্য ঘরানার। আর তাই নির্মাতা মনে করছেন এটি ওটিটিতে মুক্তির জন্যই উপযুক্ত।
সিনেমাটির পরিচালক ও সহপ্রযোজক নীতেশ বলেন, ‘ভারতের তিনটি জায়গা ও ইউরোপের পাঁচটি জায়গায় সিনেমাটির শুটিং হয়েছে। আমরা ‘বাওয়াল’-এ একটা আকর্ষণীয় গল্প বলতে চেয়েছি, সিনেমাটিতে বেশ কিছু নাটকীয় দৃশ্য রয়েছে। বরুণ ও জাহ্নবীর মধ্যকার দারুণ একটা রসায়ন দর্শকপ্রিয়তা পাবে বলে আশা রাখি। প্রাইম ভিডিওর হাত ধরে বিশ্বব্যাপী সিনেমাটি প্রিমিয়ার হবে। দেশের গণ্ডি ছাড়িয়ে একাধিক দেশের মানুষ সিনেমাটি দেখতে পাবেন বলে আমি আপ্লুত।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে