রোহিত শেঠির ‘কপ ইউনিভার্সে’ এবার নতুন সংযোজন। নতুন সিংহামের গল্পে থাকছে এক নারী কর্মকর্তাও। এই চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এবারের সিনেমার নাম রাখা হয়েছে ‘সিংহাম অ্যাগেইন’।
আগেই জানা গিয়েছিল রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় নারী পুলিশ কর্মকর্তা হয়ে ধরা দেবেন দীপিকা পাড়ুকোন। অবশেষে তাঁর সেই লুক প্রকাশ্যে এল। পুলিশের বেশে ধরা দিলেন তিনি।
পরিচালক রোহিত শেঠি আজ রোববার তাঁর ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোনের দুটি ছবি শেয়ার করেন লেডি সিংহাম রূপের। তিনি এই ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের কপ ইউনিভার্সের সব থেকে হিংস্র অফিসারের সঙ্গে সাক্ষাৎ করুন। শক্তি শেঠি ওরফে দীপিকা হলো আমাদের লেডি সিংহাম।’ অর্থাৎ, রোহিত শেঠির পোস্ট থেকে স্পষ্ট যে এই ছবিতে শক্তি শেঠি চরিত্রে অভিনয় করবেন দীপিকা।
এই পোস্টের মন্তব্যে রণবীর সিং থেকে শুরু করে পূজা হেগড়ে, জ্যাকুলিন ফার্নান্দেজ, নীল নিতিন মুকেশসহ অনেকেই প্রশংসা করেছেন দীপিকার এই লুকের।
গত বছর ‘সার্কাস’ মুক্তির পর রোহিত শেঠি জানিয়েছিলেন, তাঁর আগামী সিংহাম ফ্র্যাঞ্চাইজির ছবিতে লেডি সিংহাম হিসেবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।
২০১১ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘সিংহাম’ মুক্তি পায়। সেখানে অভিনয় করেছিলেন অজয় দেবগন ও কাজল আগারওয়াল। এর পরবর্তীটি ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’ অজয় দেবগনের সঙ্গে নায়িকা ছিলেন কারিনা কাপুর। ২০১৮ সালে মুক্তি পায় এই সিরিজের তৃতীয় সিনেমা ‘সিম্বা’। এতে পুলিশের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন রণবীর সিং, নায়িকা চরিত্রে ছিলেন সারা আলী খান।
সিরিজের সবশেষ সিনেমাটি ছিল ২০২১ সালের ‘সূর্যবংশী’। এতে মূল চরিত্রে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন। তবে শেষ দৃশ্যে চমক হিসেবে হাজির হন রণবীর ও অজয়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে