৭৫তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ১৭ মে। ফ্রান্সের কান শহরে প্রতি বছরের মে মাসে আয়োজন করা হয় বিশ্বের অন্যতম জনপ্রিয় ও সম্মানিত এই চলচ্চিত্র উৎসব। ১০ দিনব্যাপী উৎসবে বরাবরের মতো এবারও প্রদর্শিত হবে নানা ঘরানার বাছাই করা দুর্দান্ত কিছু সিনেমা। সেই সঙ্গে আলো ছড়াবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তারকারা।
এবারের উৎসবে জুরিদের মধ্যে যে থাকছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোনও, সে খবর অনেকেরই জানা। এবার খবর এল, অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমানের সঙ্গে কানের লাল গালিচায় হাঁটবেন তারকা অভিনেতা অক্ষয় কুমার, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও আর মাধবন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, কানে বলি তারকাদের নেতৃত্ব দেবেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুরাগ ঠাকুরের নেতৃত্বে আরও থাকবেন সিবিএফসি প্রধান প্রসূন জোশি, সিবিএফসি বোর্ড মেম্বার বানি ত্রিপাঠি টিকু, চলচ্চিত্র পরিচালক শেখর কাপুর, অভিনেত্রী তামান্না ভাটিয়া, পূজা হেগড়ে, নয়নতারা ও ফোক শিল্পী মামে খান।
এবারের কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শে দ্যু ফিল্ম’ শাখায় কান্ট্রি অব অনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। ভারত আর ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মান। শুধু তাই নয়, কান চলচ্চিত্র উৎসবে এবার দেখানোর কথা রয়েছে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমাটি। কানের ক্ল্যাসিক সেকশন সিনেমা বিভাগে এটি বাছাই করা হয়েছে।
কান চলচ্চিত্র উৎসব সম্পর্কিত পড়ুন:

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে