বছরের অন্যতম প্রতীক্ষিত বলিউড সিক্যুয়েল ‘ওয়েলকাম-৩’। আইকনিক কমেডি ছবির তৃতীয় অংশের নাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। তারকানির্ভর সিনেমাটিতে অভিনয় করার কথা ছিল অভিনেতা সঞ্জয় দত্তের। এবার বলিউড হাঙ্গামার খবর, অব্যবস্থাপনার কারণে সিনেমাটি থেকে সরে গেছেন সঞ্জয়।
বলিউড হাঙ্গামার একটি সূত্র অনুসারে, সিনেমাটি ছেড়ে দেওয়ার প্রধান কারণ হিসেবে শিডিউলের সমস্যাকেই দায়ী করেছেন সঞ্জয় দত্ত। শুটের সঠিক সময় বা তারিখ ঠিক না হওয়ায় অভিনেতার সমস্যা হচ্ছিল, তাই তিনি প্রোজেক্ট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।
ইতিমধ্যে অক্ষয়কে সমস্ত বিষয় জানিয়েছেন সঞ্জয় দত্ত। তিনি মনে করেন, সিনেমাটির শুটিং অপরিকল্পিত উপায়ে ঘটছে, এর সঙ্গে চিত্রনাট্যেও ঘন ঘন পরিবর্তন এসেছে।
তবে বলিউড হাঙ্গামার সঙ্গে একমত নয় পিঙ্কভিলা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্বাস্থ্যগত কারণে সিনেমাটি ছেড়েছেন সঞ্জয় দত্ত। সিনেমাটিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য থাকায় অভিনেতা রিস্ক নিতে চাননি। তাই তাঁর এই সিদ্ধান্ত।
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেঠি, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, রাভিনা ট্যান্ডন ও লারা দত্ত। ছবিটি এ বছরের বড়দিনে মুক্তির কথা রয়েছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে