আজ বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলার। সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে উঠে এসেছে বাবা-ছেলের মধ্যকার ভালোবাসা, আবেগ ও অভিমানের গল্প। সঙ্গে রয়েছে ভয়ংকর সব অ্যাকশন। ছোট্ট এই ঝলকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে টিম ‘অ্যানিমেল’। মুক্তির ২ ঘণ্টায় ট্রেলারটি ইউটিউবে দেখা হয়েছে ৩০ লাখ বারেরও বেশি।
ছোট থেকে বাবার ভালোবাসার পাগল অর্জুন (রণবীরের চরিত্রের নাম)। বাবাই তাঁর কাছে সুপারহিরো। অথচ সারা দিনে বাবা (অনিল কাপুর) ১০ মিনিট সময় দিতে পারে না ছেলেকে। বাবার জন্য মনে যে ভালোবাসা লালন করেছে অর্জুন, তা একটা সময় তাঁকে মানসিকভাবে বিকারগ্রস্ত করে তোলে, ঠেলে দেয় অন্ধকার জগতে। মানুষ খুন করতে কোনও কুণ্ঠাবোধ নেই তাঁর মধ্যে। ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত রক্তের বন্যা বয়েছে। কখনো বন্দুক হাতে তো কখনো কুঠার হাতে মানুষ খুন করতে দেখা গেছে রণবীরকে।
‘আজকের পর যদি তোমার ওপর একটা আঁচড় আসে, দুনিয়া জ্বালিয়ে দেব বাবা’ কিংবা ‘আমার বাবার ওপর যে গুলি চালিয়েছে আমি নিজের হাতে তার গলা কাটব’। ট্রেলারে বাবার-ছেলের মধ্যকার ভালোবাসা উঠে এসেছে বেশ কিছু ডায়ালগে।
ট্রেলারের একদম শেষভাগে দেখা গেছে ববি দেওলকে। তাঁর সঙ্গে রণবীরের ফাইটিং দৃশ্য ট্রেলারে উত্তেজনা বাড়িয়েছে। যা দেখে বোঝার উপায় নেই কে হিরো আর কে ভিলেন।
‘অ্যানিমেল’–এ রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিনেমাটির প্রথম গানে তাঁদের রসায়ন প্রশংসা কুড়িয়েছে।
এদিকে ভারতীয় সেন্সর বোর্ড জানিয়েছে সিনেমাটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। ‘এ’ সার্টিফিকেট পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটি। আগামী ১লা ডিসেম্বর বক্স অফিসে মুক্তি পাবে এটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৮ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে