
বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে জায়গা তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এখন তিনি আন্তর্জাতিক তারকা। অভিনয় দক্ষতায় শোবিজ জগতে নিজেকে পক্ত করেছেন। তবে অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না প্রিয়াঙ্কার। এমনকি সিনেমার কাজ পেয়ে কান্নাও করেছিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তিনি বলেছিলেন, অভিনয়ে কোনো আগ্রহই ছিল না প্রিয়াঙ্কার। অনিচ্ছা নিয়েই অভিনয় শুরু করেছিলেন। তাঁর প্রথম অভিনীত তামিল সিনেমা ‘থামিজ়হান’। এতে প্রিয়াঙ্কার বিপরীতে ছিলেন বিজয়। কিন্তু একদমই খুশি ছিলেন না অভিনেত্রী।
ওই সাক্ষাৎকারে মধু চোপড়া বলেছিলেন, ‘প্রিয়াঙ্কা সিনেমায় অভিনয় করতে চায়নি। দক্ষিণ ভারতের সিনেমা থেকে প্রস্তাব এলে আমি যখন ওকে প্রস্তাবের কথা বলেছিলাম, ও কেঁদে ফেলেছিল। প্রিয়াঙ্কা তখন কাঁদতে কাঁদতে বলেছিল, ‘‘আমি সিনেমায় কাজ করতে চাই না।’ ’ আমি বলার পরেই প্রিয়াঙ্কা সেই দক্ষিণী ছবিতে অভিনয় করতে রাজি হয়।’
মধু চোপড়া বলেন, ‘শুটিং শুরু হওয়ার পরে সেই সিনেমার কাজ প্রিয়াঙ্কার ক্রমশ ভালো লাগতে থাকে। ভাষা না জানলেও, কাজটি উপভোগ করতে শুরু করে। টিমের সবাই প্রিয়াঙ্কাকে খুব সম্মান করত।’
অনেকেই প্রিয়াঙ্কার কাছে সিনেমার প্রস্তাব নিয়ে আসত বলেন জানান মধু চোপড়া। কিন্তু প্রিয়াঙ্কার এতে কোনো আগ্রহ ছিল না। মন দিয়ে পড়াশোনাটা করতে চাইত। পড়াশোনায় খুবই মনোযোগী ছিল। তিনি বলেন, ‘প্রিয়াঙ্কার স্বপ্ন ছিল বড় হয়ে সে মনোবিদ অথবা ‘অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার’ হবে।’
মিস ওয়ার্ল্ড-২০০ প্রতিযোগিতার বিজয়ী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের সর্বোচ্চ আয়ের অভিনেত্রীদের একজন তিনি। তাঁর ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কারসহ নান পুরস্কার রয়েছে। ২০১৬ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছিল। ২০১৮ সালে মার্কিন পপ তারকা ও অভিনেতা নিক জোনাসকে বিয়ের তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে