
অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে বচ্চন পরিবার দীর্ঘদিন ধরেই বিনোদনজগতে আলোচনায় আছেন। এবার বচ্চন পরিবারের আরেক সদস্যের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের জামাতা নিখিল নন্দার বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলো বলছে, উত্তর প্রদেশের বদায়ুঁ জেলায় নিখিলের নামে এই মামলা হয়েছে।
কৃষিযন্ত্র নির্মাণ সংস্থা এসকোর্টস কুবোটার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিখিল নন্দার বিরুদ্ধে জিতেন্দ্র সিং নামে এক ব্যবসায়ীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ উঠেছে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের আদেশের ভিত্তিতে নিখিল নন্দা ও এসকোর্টস কুবোটার অন্যান্য কর্মচারীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, ভয় দেখানো ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জিতেন্দ্র সিংহের ভাইয়ের দায়ের করা অভিযোগ অনুযায়ী বলা হয়েছে, দাতাগঞ্জে ট্র্যাক্টর ডিলার হিসেবে কাজ করা জিতেন্দ্রকে সেল টার্গেট, অর্থাৎ বিক্রয়ের লক্ষ্য পূরণের জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন নিখিল নন্দা ও তাঁর সংস্থার অন্যান্য কর্মীরা। সিংকে তার ডিলারশিপ লাইসেন্স বাতিল করার হুমকি দেন তারা। এমনকি সম্পত্তি নিলামে তোলার কথাও বলেন। এমন চাপে জিতেন্দ্র মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার পরিবারের সঙ্গে হয়রানির বিষয়টি আলোচনা করেন।
গত ২১ নভেম্বর কর্মকর্তারা আবার জিতেন্দ্রর ডিলারশিপ কেন্দ্র পরিদর্শন করেন। তার পরদিনই জিতেন্দ্র আত্মহত্যা করেন বলে তাঁর ভাই অভিযোগ করেন।
জিতেন্দ্রর ভাই আরও দাবি করেন, অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
এই অভিযোগের বিষয়ে নন্দা ও বচ্চন পরিবার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি।
নিখিল নন্দা কিংবদন্তি বলিউড অভিনেতা রাজকাপুরের নাতি এবং অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের স্বামী। ১৯৯৭ সালে শ্বেতার সঙ্গে বিয়ে হয় নিখিলের।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে