ব্লকবাস্টার না পেলেও বছরের শুরুটা বলিউডের বেশ ভালোই কাটছে। প্রথম তিন মাস শেষের আগেই চারটি সিনেমার আয় পেরিয়েছে ১০০ কোটি রুপি। হৃতিক-দীপিকার ‘ফাইটার’ বছরের প্রথম সিনেমা হিসেবে ১০০ কোটি রুপি বেশি ব্যবসা করে। তারপর সেই তালিকায় স্থান করে নেয় শহীদ-কৃতির ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’। এবার অজয়-মাধবনের ‘শয়তান’ সিনেমা ঢুকে পড়ল ১০০ কোটির ক্লাবে।
চলতি সপ্তাহেই বিশ্বব্যাপী ব্যবসার হিসাবে শতকোটির ক্লাবে ঢুকে পড়েছে বিকাশ বহেল পরিচালিত ‘শয়তান’। চলতি বছরে শাহরুখ খান, সালমান খান ও রণবীর কাপুরের কোনো সিনেমা রিলিজ পাচ্ছে না। আমির খান চেষ্টা চালাচ্ছেন বছরের শেষে সিনেমা রিলিজের। ব্যবসার নিরিখে অজয় দেবগন ও অক্ষয় কুমারের দিকে তাকিয়ে বলিউড। বছরের প্রথম ছবিতেই ১০০ কোটির ব্যবসা টপকালেন অজয়।
সাকনিল্কের তথ্যমতে, মুক্তির প্রথম সাত দিন সিনেমাটি সপ্তাহের শুরুতে ৮০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এরপর থেকেই বক্স অফিসে দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে। শুধু ভারত নয়; এর বাইরেও ভালো সাড়া ফেলেছে ‘শয়তান’। এভাবে চলতে থাকলে দ্বিতীয় সপ্তাহে সিনেমার আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি ‘শয়তান’। এটি গুজরাটি সিনেমা ‘বশ’-এর রিমেক। ‘শয়তান’ সিনেমায় অজয় দেবগন, আর মাধবন ছাড়াও অভিনয় করেছেন জ্যোতিকা ও জানকী বোডিওয়ালা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে