‘বিগ বস ১৩’ এর ঘরে শুরু হয়েছিল সিদ্ধার্থ ও শেহনাজের প্রেম। সিদ্ধার্থ শুক্লাকে প্রথম দেখাতেই শেহনাজ গিলের মনে হয়েছিল, কোনো রসায়ন আছে তাঁদের মধ্যে। সে কথা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন এই অভিনেত্রী। সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটছে ‘বিগ বস ১৫’-এর ঘরে!
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এবারের প্রতিযোগি মিশা আইয়ারের প্রেমে পড়েছেন ঈশান সেহগাল! মাত্র এক রাতের আলাপচারিতায় একে অপরের নাকি অনেকটাই কাছে চলে এসেছেন তাঁরা। ‘বিগ বস’-এর প্রতিটি এপিসোডে তাঁদের ভালোবাসা প্রকাশ্যে আসছে।
এই এপিসোডে শমিতা শেঠি এবং বিশালকে ‘দ্য আক্কা আন্না শো’ পরিচালনায় দায়িত্ব দেওয়া হয়। সেখানেই মিশার প্রতি ঈশানের অনুভূতির কথা জানতে চেয়েছিলেন তাঁরা।
এরপরই সেখানে হাঁটু মুড়ে বসে ঈশান তাঁর অনুভূতির কথা মিশার সামনে প্রকাশ করেন। মিশাকে তিনি বলেন, ‘প্রথম রাতেই তোমায় ভালোবেসে ফেলেছি। আমার সব অনুভূতি, অস্তিত্ব শুধুই তোমায় ঘিরে। ঈশান আর মিশা মিলেমিশে একাকার ‘মিশান’-এ। তুমি কি ‘মিশান’ হবে?’ এরপরই মিশা ঈশানকে জড়িয়ে ধরে বলেন, তিনিও ভালোবাসেন।
এই এপিসোডের বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ফারাহ খান। তিনি এসব দেখে মজার ছলেই বলেছিলেন, ‘প্রথম দেখায় প্রেম জানতাম। এ তো দেখছি প্রথম রাতেই প্রেম!’
অন্যদিকে উপস্থাপক সালমান অবশ্য এসব দেখে আগাম সতর্ক করেছেন দুই প্রতিযোগীকে। তাঁর কথায়, বিগ বস’ জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। তাই ‘মিশান’ অর্থাৎ তাঁদের দুজনকে নিয়ে কিন্তু ঘরে ঘরে চর্চা শুরু হবে। তাঁরা অবশ্য বলছেন, সব কিছু মাথায় রেখেই এগোবেন দুজনে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে