
‘অ্যানিমেল’ মুক্তির পর একদিকে যখন সিনেমাটি নিয়ে বক্স অফিস সরগরম, অন্যদিকে চলছিল তুমুল সমালোচনা। অ্যানিমেলের বিরুদ্ধে উগ্র পুরুষত্বের প্রদর্শন এবং নারীদের অসম্মান করার অভিযোগ তুলেছিলেন বলিউডের অনেকে। তবে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা কোনো সমালোচনাকে তোয়াক্কা করেননি। জাভেদ আখতার, কিরণ রাওসহ যাঁরাই অ্যানিমেলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, সবাইকে তুলাধোনা করেন তিনি ওই সময়। এবার দীপিকা পাড়ুকোনকেও ছাড়লেন না এই নির্মাতা। তিনি ‘ডার্টি গেম’ খেলার অভিযোগ তুলেছেন দীপিকার বিরুদ্ধে।
অ্যানিমেলের পর প্রভাসকে নিয়ে ‘স্পিরিট’ সিনেমা বানাচ্ছেন সন্দীপ রেড্ডি। এতে প্রভাসের বিপরীতে দীপিকা পাড়ুকোনের অভিনয়ের কথা ছিল। মাতৃত্বকালীন বিরতির পর স্পিরিট দিয়ে শুটিংয়ে ফিরতে চেয়েছিলেন অভিনেত্রী। পরবর্তী সময়ে কিছু শর্ত দিয়েছিলেন পরিচালককে। যেমন, দিনে আট ঘণ্টার বেশি শুটিং করবেন না। ২০ কোটি রুপি পারিশ্রমিক ছাড়াও দিতে হবে সিনেমার ব্যবসার লভ্যাংশ। হিন্দি ছাড়া অন্য কোনো ভাষায় সংলাপ বলবেন না। এসব শর্ত ভালো লাগেনি সন্দীপ রেড্ডি ভাঙার।
কারণ, স্পিরিট সিনেমাটি তিনি বানাচ্ছেন প্রধানত তেলুগুতে, মুক্তি পাবে নয় ভাষায়। চরিত্রদের মুখে তাই অনেক সময় তেলুগু সংলাপ থাকবে। দীপিকাকে কিছুদিন তেলুগু চর্চাও করতে বলেছিলেন সন্দীপ রেড্ডি। পরে অভিনেত্রীর এসব শর্ত শুনে পিছু হটেন নির্মাতা। দীপিকার কোনো শর্ত মানেননি তিনি। সিনেমা থেকে বাদ দিয়েছেন দীপিকাকে। বিকল্প হিসেবে নিয়েছেন অ্যানিমেল সিনেমার আলোচিত অভিনেত্রী তৃপ্তি দিমরিকে।
এতক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল। তবে দীপিকা ও সন্দীপ রেড্ডির সম্পর্ক বৈরী হয়েছে পিঙ্কভিলায় একটি রিপোর্ট প্রকাশের পর। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, তাঁরা নাকি বিশ্বস্ত সূত্রে স্পিরিট সিনেমার গল্প জানতে পেরেছেন। সিনেমার গল্পসংক্ষেপ ফাঁস করে দেওয়া হয়েছে ওই রিপোর্টে। শুধু তা-ই নয়, একাধিক দৃশ্য ও ছোটখাটো বিষয় প্রকাশ্যে এসেছে। যেমন এটি একজন তেলুগু অভিনেতার গল্প। দুর্দান্ত অ্যাকশনের পাশাপাশি স্পিরিটে থাকবে একাধিক বোল্ড সিন।
গল্প ফাঁস করার পেছনে দীপিকার হাত রয়েছে বলে ধারণা করছেন সন্দীপ রেড্ডি ভাঙা। নাম না করেই গতকাল দীপিকাকে একহাত নিয়েছেন তিনি। এক্সে নির্মাতা লিখেছেন, ‘আমি যখন কোনো অভিনয়শিল্পীকে কোনো গল্প শোনাই, তাঁকে শতভাগ বিশ্বাস করেই গল্প বলি। গল্প প্রকাশ্যে না আনার জন্য আমাদের মধ্যে চুক্তিও থাকে। কিন্তু গল্প ফাঁস করে তুমি বুঝিয়ে দিলে, তুমি মানুষ হিসেবে কেমন। তোমার নারীবাদ বুঝি এটাকে সমর্থন করে? প্রতিটি সিনেমায় আমি কঠোর পরিশ্রম করি। সিনেমাই আমার কাছে সব। এটা তুমি কখনোই বুঝবে না। এক কাজ করো, পরেরবার বরং পুরো গল্পটাই বলে দিয়ো। এতে কিছু যায়-আসে না। এসব হচ্ছে নোংরা পিআর গেম।’
সন্দীপ রেড্ডি ভাঙার এ অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি দীপিকার পক্ষ থেকে। আগামী অক্টোবরে স্পিরিট সিনেমার শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৭ সালে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে