চার বছরের বিরতির পর বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’ দিয়ে বক্স অফিস মাতাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রথমবার একসঙ্গে শাহরুখ-হিরানি জুটি, তাই মুক্তির আগে থেকেই উন্মাদনার পারদ ছিল চরমে। তবে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো ব্যবসাসফল সিনেমার পর ‘ডানকি’র আয়ের গতি অনেকটাই মন্থর। তবে ‘ডানকি’র সাফল্যে সন্তুষ্ট নির্মাতা রাজ কুমার হিরানি। জানিয়েছেন, বক্স অফিসের কথা মাথা রেখে তিনি সিনেমা বানান না।
সিনেমাটির বাণিজ্যিক সফলতা নিয়ে এবার মন্তব্য করেছেন পরিচালক রাজ কুমার হিরানি। নির্মাতা জানিয়েছেন, বাণিজ্যিক সাফল্যকে বড় করে দেখেন না তিনি। তিনি বলেন, ‘অবশ্যই বাণিজ্যিক সাফল্য আমার কাছেও জরুরি, কিন্তু আমি সেটার ওপর ফোকাস করি না। কারণ যদি তুমি সেটার ওপর জোর দাও তাহলে যে গল্প তুমি বলতে চাইছ সেটার সঙ্গে সুবিচার করতে পারবে না।’
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক আরও বলেন, ‘একটা সিনেমা বানাতে আমার ৩ থেকে ৪ বছর সময় লাগে। এইবার তো ৫ বছর লেগে গেল! আমি ভাগ্যের হাতেই সিনেমার ভবিষ্যৎ ছেড়ে দিই। কখনো তোমার সিনেমা সবার ভালো লাগবে, কখনো একটা নির্দিষ্ট শ্রেণির দর্শকের।’
‘ডানকি’ নিয়ে নির্মাতা হিরানির ভাষ্য, ‘এটা এমন একটি ভারতীয় গল্প, যা হিন্দি সিনেমায় আগে কখনো বলা হয়নি। আমি এটি নিয়ে যে প্রতিক্রিয়া পাচ্ছি তাতে সন্তুষ্ট। কখনো বাঁধভাঙা সাফল্য আসবে, কখনো একটু অন্যরকম। সিনেমা হিসেবে আমি এটিকে সফল ভাবছি, কারণ অনেক দর্শক এটি দেখতে যাচ্ছে এবং তাঁদের ভালো লাগছে। বক্স অফিস নম্বর নিয়ে মাথাব্যথার কারণ নেই।’
দর্শকদের নিয়ে হিরানির মন্তব্য, ‘লোকজন ভাবে আগে যেমনটা বানিয়েছিল, এবারও তেমন কিছু দেখব। আমি সব সময় অন্য জনরার ছবি বানানোর চেষ্টা করি। আলাদারকম কিছু।’
উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের প্রেক্ষাপটে সাজানো ‘ডানকি’ সিনেমায় শাহরুখের পাশাপাশি অভিনয় করেছে—তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানি। গতকাল শুক্রবার পর্যন্ত মুক্তির ৮ দিন শেষে বিশ্বব্যাপী ‘ডানকি’ সিনেমার আয় ৩২৩ কোটি রুপি পেরিয়েছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে