আনুশকা শর্মা এখন আছেন কলকাতায়। হাতে ব্যাট-বল নিয়ে কখনো ইডেনে, কখনো শিয়ালদহ—দৌড়ে দৌড়ে শুটিং করছেন। চার বছর ধরে পর্দায় তাঁর কোনো সিনেমা নেই।
তাই নতুন সিনেমার শুটিং তিনি আরও বেশি পরিশ্রম করেই করছেন। আনুশকা কলকাতায় এসেছেন ‘চাকদহ এক্সপ্রেস’ সিনেমার জন্য। ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক এটি।
দিওয়ালি উপলক্ষে শুটিংয়ে ছুটি ছিল গত সোমবার। কলকাতায় যে পাঁচ তারকা হোটেলে থাকছেন আনুশকা, সেদিন দুপুরে সেই হোটেলের পুলসাইডে ছিল বাড়তি নিরাপত্তা। কারণ, সিনেমার কলাকুশলীদের নিয়ে বিশেষ পার্টির আয়োজন করেন অভিনেত্রী।
উপলক্ষ্য হিসেবে দিওয়ালি তো ছিলই। তবে বড় কারণ নাকি জীবনসঙ্গী বিরাট কোহলি! সম্প্রতি বিরাটের অনবদ্য পারফরমেন্স ভারতকে জয় এনে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। বিরাটের এমন খুশির দিনে দূরে বসেই ‘চাকদহ এক্সপ্রেস’ টিমের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন আনুশকা।
অভিনেত্রীর ওই পার্টিতে যারা ছিলেন, তাদের কেউ কেউ ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অলিভ রঙের শাড়ি পরে, মেয়ে ভামিকাকে কোলে নিয়ে অতিথিদের আপ্যায়ন করেছেন আনুশকা। পানীয় থেকে মিষ্টি—নানা রকমের খাবার ছিল ওই পার্টিতে।
কিন্তু সবই হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে। বাইরে থেকে বোঝার উপায় ছিল না। যার জীবনীতে অভিনয় করছেন আনুশকা, সেই নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীকেও আমন্ত্রণ জানিয়েছিলেন নায়িকা। তবে ঝুলন দিল্লিতে থাকায় পার্টিতে যেতে পারেননি।
এর আগে এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছেন, ‘চাকদহ এক্সপ্রেস’ সিনেমায় অভিনয়ের জন্য কতটা নিখুঁত প্রস্তুতি নিতে হয়েছে আনুশকাকে। আর এ কাজে তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন জীবনসঙ্গী বিরাট কোহলি।
নিজের প্রতিদিনের প্র্যাকটিসের ভিডিও বিরাটকে দেখাতেন আনুশকা। সেগুলো দেখে বিরাট নানা টিপস দিয়েছেন তাঁকে। তাতে প্রতিদিনই সমৃদ্ধ হয়েছেন অভিনেত্রী।
আনুশকা বলেন, ‘ক্রিকেট প্র্যাকটিসে কতটা উন্নতি হলো আমার, প্রতিদিন আমরা সেগুলো নিয়ে আলোচনা করতাম। আমি যেদিনই ভিন্ন কিছু শিখেছি, সেই ভিডিও বিরাটের সঙ্গে শেয়ার করেছি। ওর কাছ থেকে ফিডব্যাক জানতে চেয়েছি। এ সিনেমায় আমার ঝুলন হয়ে ওঠার পেছনে বিরাটের অবদান অনেক।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে