
বিয়ের প্রায় আড়াই বছরের মাথায় ঘর আলো করে এল নতুন অতিথি। মা-বাবা হলেন বলিউডের সেলিব্রিটি দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। গত মঙ্গলবার রাতে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সিদ্ধার্থ-কিয়ারা।
বলিউডের আলোচিত এ দম্পতি যে মা-বাবা হতে চলেছেন, সে খবর প্রথম জানা গিয়েছিল গত ফেব্রুয়ারিতে। ছোট একজোড়া উলের জুতার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কিয়ারা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সেরা উপহার আসছে।’ স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বয়ে গিয়েছিল ভক্তদের মধ্যে।
তারপর থেকেই সিড-কিয়ারার অনুরাগীরা সুখবরের অপেক্ষায় ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে সেই প্রতীক্ষিত খবরটি এল। জানা গেছে, এদিন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারি হয়েছে কিয়ারার। মা এবং সন্তান দুজনেই সুস্থ।
২০২৩ সালে ৭ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সিড-কিয়ারা। রাজস্থানের সূর্য গড় প্যালেসে তাঁদের বিয়ে হয়েছিল ধুমধাম করে। দুই বছরের মাথায় গত ফেব্রুয়ারিতে কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসে।
অন্তঃসত্ত্বা হওয়ার পরই অভিনয় থেকে বিরতি নেন কিয়ারা। তবে অংশ নিয়েছিলেন মেট গালায়। মেট গালার গালিচাতেই তিনি প্রথমবার বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে এসেছিলেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে