সাইফ আলি খান–কারিনা কাপুর দম্পতির দুই ছেলে। বড় ছেলে তৈমুরের বয়স চার। আর ছোট ছেলের জন্ম হয়েছে এ বছরের ২১ ফেব্রুয়ারি। ছোট ছেলেকে এখনো ক্যামেরার সামনে আনেননি এ তারকা দম্পতি। এমনকি জানাননি নামও। তবে এরইমধ্যে কারিনার ‘তৃতীয় সন্তান’–কে দেখা গেল। জানা গেল নামও।
কারিনার এই ‘তৃতীয় সন্তান’ কোনো রক্ত–মাংসের মানুষ নয়। একটি বই। বইয়ের নাম ‘প্রেগনেন্সি বাইবেল’। এটিকেই নিজের ‘তৃতীয় সন্তান’ বলছেন কারিনা। প্রথমবারের মতো বই লিখেছেন তিনি। দুই সন্তান জন্মের অভিজ্ঞতা থেকেই লেখা হয়েছে বইটি।
ইনস্টাগ্রামে বইয়ের প্রচ্ছদ প্রকাশ করে কারিনা বলছেন, ‘এটা একটা আলাদা জার্নি। আমার দুটো প্রেগনেন্সির নানান দিক সবার সঙ্গে ভাগ করে নেব। ওই সময় এমন হতো– কোনোদিন কাজে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আবার কোনো কোনো দিন বিছানা ছেড়ে উঠতেই মন চাইত না। নিজের শারীরিক ও মানসিক যে সমস্যাগুলো, পরিবর্তনগুলো আমি লক্ষ্য করেছি, তা নিয়েই এই বই।’
গর্ভকালীন অভিজ্ঞতা, স্মৃতি কারিনা তুলে এনেছেন বইটিতে। তিনি আশা করছেন, যারা মা হতে যাচ্ছেন কিংবা ভবিষ্যতে যারা মা হতে চান; তাদেরকে নানাভাবে সাহায্য করবে বইটি। ‘প্রেগনেন্সি বাইবেল’ বাজারে আসবে শিগগিরই। এখন প্রি–অর্ডার দেওয়া যাচ্ছে।
ক্যারিয়ারের ঝলমলে সময়ে মাতৃত্বের সিদ্ধান্ত নিয়েছিলেন কারিনা। ২০১৭ সালের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। গর্ভকালীন অবস্থায়ও চুটিয়ে কাজ করেছিলেন। এ বছরের ফেব্রুয়ারিতে পৃথিবীতে আসে দ্বিতীয় সন্তান। সে সময় টুকটাক ফটোশুট করেছিলেন। উপস্থাপনা করেছিলেন একটি রেডিও অনুষ্ঠান। সন্তান জন্মের মাসখানেকের মধ্যেই কারিনা ফিরেছেন পুরনো রুটিনে। ঝরিয়ে ফেলেছেন মেদ। শুটিংও শুরু করেছেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে