কমল হাসানের শুটিং সেটে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯৯৭ সালে ‘মরুধানায়গম’ নামের একটি সিনেমা বানাচ্ছিলেন কমল। যা তৈরি হয়েছিল ভারতের স্বাধীনতা যুদ্ধের বিপ্লবী মরুধানায়গমকে নিয়ে। ১৬ অক্টোবর ১৯৯৭ এমজিআর ফিল্মসিটিতে এই সিনেমার প্রিমিয়ার হয়। আর তাতে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন রানি। আর সেখানেই সিনেমার সেটে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। কমল হাসানের তখনকার স্ত্রী সারিকা রানিকে অভ্যর্থনা জানান তিলক পরিয়ে, গলায় মালা দিয়ে। শোনা যায় প্রায় ২০ মিনিট সেটে ছিলেন তিনি। এমনকী সেই সিনেমার একটা যুদ্ধের দৃশ্যেও ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। তখনকার সময়েই ১.৫ কোটি রুপি খরচ করা হয়েছিল ওই যুদ্ধের দৃশ্যের পিছনে।
সিনেমার প্রিমিয়ারে রানির সঙ্গে হাজির ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী এম কারুনানিধি, এস জয়পাল রেড্ডির মতো রাজনীতিবীদরা ছিলেন। আর সেখানে এক ভাষণে করুণানিধি নিজের বক্তব্যে বলেন কীভাবে ব্রিটিশরা ঝুলিয়ে মেরেছিল মরুধানায়গমকে। তবে সেই সময় অনেক বিতর্ক হয়েছিল তা নিয়ে। প্রশ্ন উঠেছিল, কেন ব্রিটিশদের আমন্ত্রণ জানানো হয়েছে এমন একটি সিনেমার সেটে।
সিনেমার বাজেট ছিল ২০০ মিলিয়ান ডলার। টাকার সমস্যার কারণে এই ছবির কাজ মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছিল কমল হাসানকে। দ্বিতীয় এলিজাবেথের সেই ফুটেজ দেখার সুযোগই পেল না দর্শক।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে