বলিউডের বহুল প্রতীক্ষিত সিকুয়েল সিনেমাগুলোর অন্যতম ‘ডন থ্রি’। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। গত বছরের শুরুতে জানা গিয়েছিল, সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। এক বছর পর শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
সবকিছু ঠিক হওয়ার পরও সহশিল্পী বা নির্মাতার সঙ্গে মতবিরোধ বা দ্বন্দ্বে জড়িয়ে সিনেমা থেকে সরে যাওয়া নতুন কিছু নয়। তবে কিয়ারার সঙ্গে এমন কিছু হয়নি, বরং সুসংবাদ দিয়ে মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন তিনি। তাই ইচ্ছা থাকলেও ডন থ্রি সিনেমাটি করতে পারছেন না কিয়ারা।
কিছুদিন আগে মা হওয়ার খবর জানিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। সতীর্থ ও ভক্তরা শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন হবু মাকে। কিয়ারা বর্তমানে ‘টক্সিক’ সিনেমার কাজ শেষ করে ‘ওয়ার টু’ সিনেমার শুটিং গোছাতে ব্যস্ত। এ সিনেমায় কিয়ারার সঙ্গে রয়েছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর।
চলতি বছরের মাঝামাঝি সময়ে ডন থ্রির শুটিং শুরুর কথা। কিন্তু মা হওয়ার ঘটনায় সবকিছু নতুন করে গুছিয়ে নিচ্ছেন কিয়ারা আদভানি। এই সময়টাতে মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন তিনি। প্রেগন্যান্সির সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান। অভিনেত্রীর সিদ্ধান্তকে মেনে নিয়েছেন নির্মাতারা। তবে এ নিয়ে এখনো কিয়ারা ও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ডন থ্রির নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে।
ফারহান আখতার ও প্রযোজক রিতেশ সিধওয়ানি ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি কিনে নেওয়ার পর ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে প্রথমবার ‘ডন’ নির্মাণ করেন ফারহান। সিনেমাটি জনপ্রিয়তা পাওয়ায় ২০১১ সালে একই নির্মাতার হাত ধরে মুক্তি পায় ‘ডন টু’। সিনেমা দুটি বড় বাজেটে নির্মাণ করা না হলেও বক্স অফিসে দারুণ সাফল্য পায়। তবে এবার নির্মাতারা হাঁটছেন ভিন্ন পরিকল্পনায়, সারা বিশ্বের দর্শকদের কথা মাথায় রেখে ২৭৫ কোটি রুপির বড় বাজেট রেখেছেন সিনেমাটির জন্য।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৮ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে