
সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের জন্য চেষ্টার কোনো কমতি রাখছেন না রাজকুমার রাও। সুশান্ত সিং রাজপুত পর্দার ধোনি হয়ে উঠতে প্রায় বছর দেড়েক প্রশিক্ষণ নিয়েছিলেন, সময় কাটিয়েছিলেন এম এস ধোনির সঙ্গে। কপিল দেবের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে তাঁর বাড়িতে দশ দিন থেকেছিলেন রণবীর সিং।
সেই একই ফর্মুলা অনুসরণ করতে চলেছেন রাজকুমার রাও। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এক মাস থাকবেন রাজকুমার, যাতে তাঁকে কাছ থেকে জানতে এবং বুঝতে পারেন।

গত জুলাইয়ে শুরু হওয়ার কথা ছিল বায়োপিকের শুটিং। কিন্তু সৌরভের চরিত্রে অভিনয়ের জন্য রাজকুমারের আরও প্রস্তুতির প্রয়োজন। বিশেষ করে বাঁ-হাতে ব্যাটিং রপ্ত করতে দরকার আরও অনুশীলন। তাই শুটিং পিছিয়ে আগামী বছর নেওয়া হয়েছে।
জানা গেছে, পূজার পর অক্টোবর মাসে কলকাতায় যাবেন রাজকুমার রাও। এক মাস তিনি থাকবেন সৌরভ গাঙ্গুলীর সঙ্গে। সৌরভের ব্যক্তিত্বের খুটিনাটি জানতে এই সময়টা দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। সৌরভকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য তাঁর সারা দিনের কার্যক্রম কাছ থেকে দেখবেন রাজকুমার। সৌরভকে সঙ্গে নিয়ে ঘুরে দেখবেন তাঁর ক্যারিয়ারের সঙ্গে জড়িত জায়গাগুলো।
সৌরভের বায়োপিকটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। এরই মধ্যে দলবল নিয়ে কলকাতায় পৌঁছেছেন তিনি। ইডেন গার্ডেনস, ময়দান এবং সৌরভের ক্রিকেটের শুরু যেখানে, সেই দুখীরাম কোচিং সেন্টারও ঘুরে দেখেছেন তিনি। বুধবার রেইকির ফাঁকে টিম নিয়ে সৌরভের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন পরিচালক বিক্রমাদিত্য।
জানা গেছে, ২৫০ কোটি রুপি বাজেটের এ বায়োপিকের শুটিং শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। কলকাতায় ক্যামেরা ওপেন হবে। ২০২৭ সালে বিশ্বকাপের আগে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সৌরভ গাঙ্গুলীর চরিত্রে রাজকুমার রাও ঠিক হলেও তাঁর স্ত্রী ডোনার চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো প্রকাশ্যে আসেনি। প্রাথমিকভাবে তৃপ্তি দিমরির নাম শোনা গিয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে, ডোনার চরিত্রে কোনো বাঙালি অভিনেত্রী থাকবেন। আলোচনায় উঠে এসেছে মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম। তবে চূড়ান্ত কে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে