
শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে রাজস্থানে মামলা করেছেন কীর্তি সিংহ নামের এক ব্যক্তি। মামলায় এই দুই বলিউড তারকার সঙ্গে একটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ছয় কর্মকর্তার নামও রয়েছে।
কীর্তির অভিযোগ, ২০২২ সালে হুন্দাই কোম্পানির একটি গাড়ি কেনেন তিনি। কেনার পর থেকেই নানা যান্ত্রিক সমস্যা দেখা দেয় গাড়িটির। গাড়ি প্রস্তুতকারী সংস্থার কাছেও পুরো বিষয়টা জানান কীর্তি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। একপর্যায়ে বিরক্ত হয়েই গাড়ি প্রস্তুতকারী সংস্থার ছয় কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর করেন। সেই এফআইআরেই নাম রয়েছে শাহরুখ ও দীপিকার।
এ মামলায় শাহরুখ ও দীপিকার নাম যুক্ত হওয়ার কারণ, তাঁরা দুজন ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাঁরা গাড়ির প্রচার করেছিলেন। কীর্তির অভিযোগ, তিনি মূলত শাহরুখ ও দীপিকার করা বিজ্ঞাপন দেখে গাড়িটি কিনেছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় আইনে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদেরও দায়ী করা যায়, যদি তারা যে পণ্যের প্রচার করেন, তা প্রতারণামূলক বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হয়। ভোক্তা সুরক্ষা আইন ২০১৯ অনুযায়ী, বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য প্রচারকদের জরিমানা করার ক্ষমতা রাখে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ)।
প্রথমে বিষয়টি ভরতপুরের সিজেএম কোর্ট নং-২-এ ব্যক্তিগত অভিযোগ হিসেবে ওঠে। আদালত নির্দেশ দেওয়ার পর মথুরা গেট থানায় এফআইআর রেকর্ড হয়। মামলাটি ভারতীয় দণ্ডবিধির ধারা ৪২০ (প্রতারণা) এবং অন্যান্য সংশ্লিষ্ট ধারায় করা হয়েছে। বিষয়টি নিয়ে ভরতপুর পুলিশ তদন্ত শুরু করেছে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে