
চেক প্রতারণার মামলায় বড় সাজা পেলেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার সন্তোষী। তাকে দুই বছরের কারাদন্ডের সঙ্গে দুই কোটি রুপি জরিমানা করেছে গুজরাটের আদালত। রায়ের বিরুদ্ধে আপিলের জন্য তাকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানায়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, একটি সিনেমার প্রজেক্টের জন্য রাজকুমার সন্তোষীকে ১ কোটি রুপি ঋণ দিয়েছিলেন শিল্পপতি অশোক লাল। সেই ঋণ পরিশোধের জন্য রাজকুমার সন্তোষী তাঁকে ১০ লাখ রুপির ১০টি চেক দেন। কিন্তু ওই চেক ভাঙাতে গিয়ে দেখেন সন্তোষীর ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ নেই।
এরপরই রাজকুমার সন্তোষীর সঙ্গে দেখা করা ও যোগাযোগ করার চেষ্টা করেন অশোক লাল। কিন্তু কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপরই তিনি পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানিতেই গুজরাটের নিম্ন আদালত পরিচালককে এই সাজা দিয়েছে।
তিনবার জাতীয় পুরস্কার এবং ছয়বার ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত পরিচালক রাজকুমার সন্তোষী। আমির খানের প্রযোজনায় নির্মিত হচ্ছে তাঁর পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭ ’, এতে আবারও সানি দেওলের সঙ্গে পর্দা ভাগ করবেন প্রীতি জিনতা। গত ১১ই ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
‘ঘায়েল’, ‘দামিনী’, এবং ‘ঘটক’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সানি দেওল ও রাজ কুমার সন্তোষী। তবে শুটিং শুরুর সাথে সাথেই জোর ধাক্কা খেল ‘লাহোর ১৯৪৭ টিম’। পরিচালকের সাজা কার্যকর হলে লাহোর ১৯৪৭-এর ভবিষ্যৎ কী? সন্দিহান অনেকেই।
প্রসঙ্গত, সন্তোষীর কালজয়ী সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’র নায়ক ছিলেন আমির। এ ছাড়া রণবীর-ক্যাটরিনার ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’র নির্মাতা তিনি।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৫ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৪ ঘণ্টা আগে