
বলিউডের মেগা স্টার অমিতাভ বচ্চন মুম্বাইয়ের ওশিয়াওয়ারায় অবস্থিত তাঁর ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি ৮৩ কোটি রুপিতে বিক্রি করেছেন। ২০২১ সালের এপ্রিলে তিনি এই অ্যাপার্টমেন্টটি ৩১ কোটি রুপিতে কিনেছিলেন। চার বছর পর ক্রয়মূল্যের ১৬৮ শতাংশ বেশি দামে বাড়িটি বিক্রি করলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বচ্চনের এই বাড়িটি ওশিয়াওয়ারার ক্রিস্টাল গ্রুপের ‘দ্য আটলান্টিস’–এ অবস্থিত। প্রায় ১ দশমিক ৫৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাড়িটিতে ৪,৫ ও ৬ বিএইচকে (বেডরুম, হল, রান্নাঘর) অ্যাপার্টমেন্ট রয়েছে।
এর আগে ২০২১ সালের নভেম্বরে অ্যাপার্টমেন্টটি বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে মাসিক ১০ লাখ রুপিতে ভাড়া দেওয়া হয়েছিল। তিনি এই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেওয়ার আগে ৬০ লাখ রুপি জামানত দেন।
২০২৪ সালে বচ্চন পরিবার ওশিয়াওয়ারা এবং মাগাথানের (বোরিভালি ইস্ট) বাণিজ্যিক এলাকার আবাসন খাতে ১০০ কোটি রুপিরও বেশি বিনিয়োগ করেছে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে তাঁদের আবাসন খাতে বিনিয়োগের মোট পরিমাণ ২০০ কোটি রুপি ছাড়িয়েছে।
অমিতাভ বচ্চন সম্প্রতি নাগ অশ্বিনের ‘কলকি ২৮৯৮ এডি’ ছবিতে দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন। এ ছাড়া রজনীকান্তের ‘ভেট্টাইয়ান’ সিনেমাতেও তাঁকে দেখা গেছে। বর্তমানে তিনি রিয়্যালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’–এর সিজন–১৬ সঞ্চালনা করছেন। এই শোটি এ বছর ২৫ বছর পূর্ণ করল।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে