গতকাল শনিবার রাতে কারিনা কাপুরের এক ভিডিও রীতিমতো ভাইরাল। ভিডিওটিতে দেখা গেছে রাস্তায় এক গরিব বৃদ্ধার কাতর আর্জি কারিনার দিকে, ‘একবার ছুঁতে দাও’। বৃদ্ধার বারবার অনুরোধের বিনিময়ে শুধু হাত নাড়েন অভিনেত্রী। এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনাকে শুনতে হচ্ছে ভক্তদের সমালোচনা।
কারিনা কাপুরকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। নেটিজেনদের বড় একটা অংশ বরাবরই মনে করেন কাপুর পরিবারের কন্যা ও নবাব পরিবারের বউমা হওয়াতে তিনি বেশ ‘অহংকারী’।
ভিডিওর ঘটনাটি শনিবার রাতের, মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় কারিনা আর সাইফ আলী খানকে। গাড়ি থেকে নেমেই সাইফ আগে ঢোকেন রেস্টুরেন্টটিতে। কারিনা গাড়ি থেকে নামতেই এগিয়ে আসেন এক বৃদ্ধা। তাঁর মুখে শুধু একটাই কথা ‘একবার ছুঁতে দাও’। তবে কারিনা কোনরকমে সেই মহিলার স্পর্শ বাঁচিয়ে ঢুকে যান রেস্টুরেন্টের ভিতরে। সেই সময় তাদের সঙ্গে কোনও বাউন্সার দেখা যায়নি। তাঁকে সেই রেস্টুরেন্টের দুই কর্মীকে নিরাপত্তা দিতে দেখা যায় তখন। সেই সময় করিনাকে নিরাপত্তা দিতে গিয়ে ধাক্কাও লাগে ওই বৃদ্ধার গায়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পরেছেন কারিনা।
ভিডিও মন্তব্যে একজন লিখেছেন, ‘একটু হাত মেলাতে কী হত। ভিতরে গিয়ে না হয় হাত ধুয়ে নিতেন।’ আরেকজন লিখলেন, ‘বেবো ইজ বেবো। কোনো দিন বদলাবে না। অহংকার এদের রক্তে। বারবার ভুলে যায় মানুষই আজ এদের ওই জায়গায় পৌঁছে দিয়েছে।’ তৃতীয়জন লিখলেন, ‘কদিন আগেই দেখলাম শাহরুখ খান একজনকে ধাক্কা দিয়েছেন। আজ দেখলাম কারিনা এমন করলেন। কী আশ্চর্য। এরাই সিনেমা বেরোনোর আগে হাত জোর করে জনগণকে বলেন সিনেমা দেখতে।’
করিনাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে আমিরের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে