
বলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
প্রতিবেদন অনুযায়ী, ওই অনুষ্ঠানে সেনাদের সঙ্গে আলাপচারিতার সময় তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি ধার্মিক, নাকি আধ্যাত্মিক। প্রশ্নের জবাবে আমির খান বলেন, তিনি নিজেকে ধার্মিক ও আধ্যাত্মিক—দুটোই বলতে চান।
আমির খান বলেন, ‘আমি মনে করি, ধর্ম খুবই ব্যক্তিগত বিষয়। এটি আমার হৃদয়ের খুব কাছাকাছি বিষয়। আমি সব ধর্মকে সম্মান করি। আমাদের সবার গন্তব্য একই। শুধু সেখানে পৌঁছানোর পথটা আলাদা। হ্যাঁ, আমি নিজেকে ধার্মিক বলেই পরিচয় দিতে চাই।’
এ সময় আধ্যাত্মিকতা নিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমি আধ্যাত্মিক। তবে ঠিক কতটা আধ্যাত্মিক, তা আমি নিশ্চিত নই। বৃহত্তর চেতনার সঙ্গে সংযোগ তৈরিই ঈশ্বরের সঙ্গে সংযোগ।’
বর্তমানে তিনি ধ্যান শুরু করেছেন বলে জানান। বলেন, ‘ধ্যান হলো কোনো কিছুর প্রতি পুরোপুরি মনোযোগী হওয়া। স্কোয়াশ খেলাও মেডিটেশনের একটা রূপ হতে পারে। এটি আপনাকে ধ্যানমগ্ন করে ফেলবে। বলের পেছনে দৌড়াতে দৌড়াতে মাথা একেবারে পরিষ্কার হয়ে যায়।’
তবে শুধু স্কোয়াশ খেলেই ধ্যানচর্চা করছেন না আমির খান। বর্তমানে ‘দাজি মেডিটেশন’ শুরু করেছেন তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে