কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেও রামায়ণের সেট থেকে ফাঁস হয়ে গেল রাম-সীতা চরিত্রে রণবীর কাপুর ও সাই পল্লবীর লুক। অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারা ছাড়া শুটিং ফ্লোরে কোনো কলাকুশলী ফোন ব্যবহার করতে পারবে না বলে আগেই জানিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি।
বড় বাজেটের এই ছবি নিয়ে যথেষ্ট সতর্ক ছিলেন তিনি। তবে এর পরও প্রকাশ্যে এসেছে সিনেমাটির বেশ কিছু মুহূর্তের ছবি।
প্রকাশ্যে আসা ‘রামায়ণ’-এর ছবিগুলো নিয়ে উচ্ছ্বসিত দর্শকমহল। ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর ও সীতার ভূমিকায় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর লুক দেখে প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
লুক ফাঁস হওয়ার পরে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে সেই ছবি। সাই-রণবীরের রসায়ন দেখে মুগ্ধ ভক্তরা।
গত বছর নীতেশের আগে ‘রামায়ণ’ মহাকাব্য ঘিরে ‘আদিপুরুষ’ নির্মাণ করেছিলেন ওম রাউত। তবে এই সিনেমায় পরিচালক একাধিক বদল এনেছিলেন, যা মানতে পারেনি হিন্দু দর্শক। ভিএফএক্সের জন্যও শুনতে হয়েছে সমালোচনা। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেটি। সেখানে রাম-সীতা-রাবণ ছিলেন যথাক্রমে—প্রভাস, কৃতী শ্যানন, সাইফ আলি খান।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে