বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন ‘টক অব দ্য টাউন।’ প্রায় দুই মাস ধরে খবর চাউর হয় ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তবে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে শোনা যাচ্ছে এক সঙ্গে পর্দায় জুটি বাধতে চলেছেন তাঁরা।
শোনা যাচ্ছে, এই দম্পতি একটি নতুন প্রকল্পে একসঙ্গে কাজ করতে চলেছেন। খ্যাতনামা পরিচালক মনি রত্নম নতুন হিন্দি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন, যেখানে এই ‘গুরু’ জুটিকে একসঙ্গে দেখা যাবে।
এনডিটিভির তথ্য মতে, মনি রত্নম কিছুদিন ধরে ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে তৃতীয় ছবির জন্য একটি উপযুক্ত গল্প খুঁজছিলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের নিয়ে কী ধরনের সিনেমা তৈরি করতে চান। এখন দেখার বিষয়, এই নতুন প্রকল্পে ঐশ্বরিয়া-অভিষেক একসঙ্গে কীভাবে পর্দায় ফিরবেন। আর দর্শকেরাও তাঁদের অভিনয় কতটা উপভোগ করবেন!
২০০৭ সালে ঐশ্বরিয়া-অভিষেক মনি রত্নমের গুরু সিনেমায় অভিনয় করেছিলেন। পরবর্তীতে ২০১০ সালে তাঁরা আবার একসঙ্গে কাজ করেন রাবণ সিনেমায়। এর আগে ২০০৪ সালে প্রথমবার মনি রত্নমের পরিচালনায় যুবা সিনেমায় অভিনয় করেছিলেন অভিষেক। নতুন প্রকল্পটি সত্যি হলে পরিচালকের সঙ্গে এটি হবে অভিষেকের চতুর্থ কাজ।
এর আগে এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেছিলেন, ‘যখন মনি স্যার প্রথমবার আমাদের বাড়িতে এসেছিলেন যুবা সিনেমার জন্য আমাকে সাইন করতে, তখন আমি ভেবেছিলাম তিনি হয়তো বাবাকে (অমিতাভ বচ্চন) সাইন করতে এসেছেন। যখন জানতে পারলাম তিনি আমাকে সাইন করতে চাচ্ছেন, আমি অভিভূত হয়ে গিয়েছিলাম।’
অভিষেক এ-ও মন্তব্য করেন, ‘আমি গর্বিত যে তিনি আমাকে তিনবার তার সিনেমার জন্য যোগ্য মনে করেছেন।’ অভিনেতার মন্তব্যে স্পষ্ট, মনি রত্নমের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা খুবই মূল্যবান এবং গর্বিত মনে করেন।
প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন ঐশ্বরিয়া-অভিষেকের। ২০০৭ সালে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। গুঞ্জন ওঠে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দসভি’ সিনেমার শুটিং এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরত। নিমরত ওই সিমেনার নায়িকা ছিলেন। যদিও এখনো পর্যন্ত বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে ঐশ্বরিয়া বা অভিষেক প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে