বলিউডের কোর্ট ড্রামা নিয়ে আলোচনা শুরু হলে প্রথমে আসে ‘জলি এলএলবি’র নাম। এই ফ্র্যাঞ্চাইজির আসছে ‘জলি এলএলবি ৩’। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে।
এবার দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। অক্ষয় ও আরশাদের কোর্ট ড্রামায় এবার দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জিকে। সোশ্যাল মিডিয়ায় খরাজ নিজেই শুটিং ফ্লোর থেকে শেয়ার করলেন ছবি। ক্যাপশনে লিখলেন, ‘আজ থেকে আমার হিন্দি সিনেমার নতুন জার্নি শুরু হল।’
বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলি এলএলবি ৩’ ছবির শুটিং। প্রথম দিনই শুটিং ফ্লোরে ছিলেন আরশাদ ওয়ার্সি। আর গত ৩০ এপ্রিল থেকে শুরু হল খরাজের অংশের শুটিং।
অক্ষয় কুমারের সঙ্গে মিশন ‘রানিগঞ্জ’ ও ‘স্পেশাল ২৬’- এ একসঙ্গে কাজ করেছেন খরাজ। কিন্তু, আরশাদ ওয়ারর্সির সঙ্গে এটাই প্রথম কাজ খরাজের।
বলিউডের পাওয়ারফুল স্টারের সঙ্গে কাজের প্রথম অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে খরাজ মুখার্জি বললেন, ‘অক্ষয়জির সঙ্গে দুটো ছবিতে আমি কাজ করেছি। এই ছবিতে তৃতীয় কাজ। তবে আরশাদজির সঙ্গে প্রথমবার কাজ করলাম। অসম্ভব পাওয়ারফুল একজন অভিনেতা।’
অভিনেতা আরও বলেন, ‘হাই-হ্যালো দিয়ে সেটে গিয়ে সৌজন্য বিনিময় হল। তারপর বললাম, আমি কিন্তু, আপনার বিরাট ফ্যান। আমার অনেক সৌভাগ্য যখন উনি বললেন, আমিও কিন্তু, আপনার কাজ দেখেছি। সুভাষদা যখন আমাকে বললেন খরাজ মুখার্জি এই ছবিতে কাজ করছেন তখন আমি বললাম আমি ওর কাজও দেখেছি। এটা শুনে একটাই কথা বললাম, আমি গ্রেটফুল। একসঙ্গে যখন কাজ করছি যদি কোনও ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই বলবেন। আরশাদজি আমাকে সঙ্গে সঙ্গে বললেন চিন্তার কোনও কারণ নেই। যা ভুল হওয়ায় আমার তরফেই হবে।’
প্রসঙ্গত, ‘জলি এলএলবি ৩’ ছবিতে দ্বিতীয়বারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় এবং আরশাদ। তাঁদের এর আগে একসঙ্গে দেখা গেছে ‘বচ্চন পাণ্ডে’। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে