ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। আদিত্য চোপড়া পরিচালিত চলচ্চিত্রটি ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায়। ওই সময় ব্যবসা করেছিল ১২২ কোটি রুপি।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমায় রাজ মালহোত্রা চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন শাহরুখ খান। বলতে গেলে এই সিনেমার মাধ্যমেই ‘কিং অব রোমান্স’ তকমা পান শাহরুখ।
তবে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘রাজ মালহোত্রা’ আইকনিক চরিত্রটিতে শাহরুখ খান পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। এই চরিত্রের জন্য সাইফ আলি খানকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শিডিউল জটিলতায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
এও জানা যায় যে, পরিচালক আদিত্য চোপড়া হলিউড অভিনেতা টম ক্রুজকেও ‘রাজ মালহোত্রা’ চরিত্রে কাস্ট করার কথা ভেবেছিলেন। একটি ইন্দো-আমেরিকান প্রকল্পের পরিকল্পনা ছিল তাঁর। সেটি মূলত ব্যবসায়িক উদ্দেশ্যেই। কিন্তু তাঁর বাবা প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক যশ চোপড়া এতে রাজি হননি। তাঁর আপত্তিতে গল্পটিও নতুন করে তৈরি করা হয়।
১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায় দিলওয়ালে দুলহানি লে জায়েঙ্গে। শুধু ভারতে ১০৬ কোটি রুপি এবং দেশের বাইরে ১৬ কোটি রুপি আয় করেছিল ছবিটি। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ১০টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিল। এ ছাড়া শ্রেষ্ঠ সুস্থ বিনোদনদায়ী জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় শাহরুখের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।
সিনেমাটিতে আরও অভিনয় করেন—কাজল, অমরেশ পুরি, ফরিদা জালাল ও অনুপম খের প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে