একের পর এক রেকর্ড ভেঙে চলেছে সানি দেওলের ‘গদর ২’। তৃতীয় সপ্তাহে আয় যেখানে কমার কথা, সেখানে গতকাল শনিবারে লাফিয়ে বেড়েছে ‘গদর ২’-এর আয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকালের আয়ে রকি ভাইয়ের ‘কেজিএফ ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘গদর ২’-এর তারা সিং।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মুক্তির ১৬ নম্বর দিনে ভারতের বক্স অফিসে ১২.৫০ কোটি রুপি আয় করেছে ‘গদর ২’। অর্থাৎ, এখনো পর্যন্ত শুধু ভারতে এই সিনেমার মোট আয় ৪৩৮.৭০ কোটি রুপি। ‘কেজিএফ চ্যাপটার ২’ হিন্দি ভার্সনের মোট আয় ছিল ৪৩৪.৭০ কোটি রুপি। গতকাল শনিবার সেই মাইলস্টোন পার করল ‘গদর ২’।
বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের মতে, আজ রোববার ‘গদর ২’-এর আয়ের অঙ্কটা আরও খানিকটা বাড়বে। তাদের ধারণা, হিন্দি ছবির ইতিহাসের ৩ নম্বর ছবি হিসাবে আজই ৪৫০ কোটির গণ্ডি পার করবে এই সিনেমা।
উল্লেখ্য, এই মুহূর্তে আয়ের হিসাবে ‘গদর ২’-এর আগে রয়েছে ৫০০ কোটি রুপির ক্লাবে থাকা শাহরুখ খানের ‘পাঠান’ এবং প্রভাসের ‘বাহুবলী ২’ (হিন্দি ভার্সন)। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে অতি সহজেই ৫০০ কোটি রুপির ক্লাবের তৃতীয় ছবি হিসেবে নাম লেখাবে ‘গদর ২’।
বলিউড হাঙ্গামার বক্স অফিস রিপোর্ট অনুসারে ভারতে শাহরুখ-দীপিকার মোট আয় ৫৪৩.০৫ কোটি রুপি। এর পরই রয়েছে ‘বাহুবলী ২’ (হিন্দি), যার মোট আয় ৫১০.৯৯ কোটি রুপি।
মুক্তির মাত্র তিন দিনে ভারতের বক্স অফিসে ১০০ কোটি রুপির ম্যাজিক ফিগার ছুঁয়েছিল ‘গদর ২’। পরের ১০০ কোটি কামাতে মাত্র দু-দিন সময় লেগেছিল সিনেমাটির। অষ্টম দিনে ৩০০ কোটি রুপির ক্লাবে নাম লেখানোর পর মাত্র ১২ দিনেই ৪০০ কোটি রুপির গণ্ডি পার করেছিল এই সিনেমা।
সানি-আমিশার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার এই ‘গদর ২’। ২০২৩ সালের সর্বাধিক উপার্জিত বলিউড সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘গদর ২’। প্রথম স্থানে রয়েছে শাহরুখের ‘পাঠান’।
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সানি দেওল ও আমিশা ছাড়াও ‘গদর ২’তে আরও অভিনয় করেছেন উৎকর্ষ শার্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা প্রমুখ।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৮ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৮ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৮ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
২১ ঘণ্টা আগে