গত বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় রণবীর কাপুর অভিনীত বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে চর্চার শেষ নেই। বেশ কিছু বিতর্কিত দৃশ্য নিয়ে দর্শকদের একাংশের ক্ষোভের মধ্যেও বক্স অফিস থেকে ৯০০ কোটি রুপির বেশি আয় করে ঝড় তুলেছে সিনেমাটি। এবার ‘অ্যানিমেল’-এর সাফল্যকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার।
সিনেমার নাম উল্লেখ না করে জাভেদ আখতার বলেন, ‘এ রকম কোনো সিনেমায় যেখানে মহিলাদের জুতা চাটতে বলা হয় কিংবা তাঁদের থাপ্পড় মারার বিষয়টাকে মহিমান্বিত করে দেখানো হয়, আর সেই সিনেমা যখন সুপারহিট হয়, এটা বিপজ্জনক ছাড়া আর কিছুই নয়।’ নাম না নিলেও জাভেদ আখতারের এই মন্তব্য যে ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুর এবং তৃপ্তি দিমরির এক দৃশ্যের উদ্দেশে বলা, তা আর বলার অপেক্ষা রাখে না।
জাভেদ আখতার আরও বলেন, ‘আজকাল, আমি মনে করি নির্মাতাদের চেয়ে দর্শকদের দায়িত্ব বেশি। দর্শকদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন সিনেমা পছন্দ করবেন আর কোনটি করবে না। কী প্রত্যাখ্যান করবেন, তা সম্পূর্ণরূপে দর্শকদের ওপর নির্ভর করে। বল এখন দর্শকদের কোর্টে। আজও ভালো সিনেমা বানানোর মতো চলচ্চিত্র নির্মাতা আছেন, কিন্তু হাতে গোনা কয়েকজন। সিনেমার ভাগ্য নির্ভর করে আপনি কতক্ষণ তাঁদের পাশে থাকবেন।’
উল্লেখ্য, সম্প্রতি ঔরঙ্গাবাদে অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই আধুনিক সিনেমা এবং গান প্রসঙ্গে আলোচনা চলছিল। সেই পরিপ্রেক্ষিতেই নাম না করে অ্যানিমেল সিনেমার বিতর্কিত দৃশ্যের কথা উল্লেখ করেন বলিউডের এই প্রখ্যাত গীতিকার।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে