কোভিডের সময়েই লম্বা একটা বিরতি নেন শাকিব খান। চলে যান যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২২ সালে দেশে ফেরেন। সেই থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এখনো ধরে রেখেছেন শীর্ষস্থান। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, লুক ও অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢাকাই সিনেমার এই নায়ক। নতুন এই যাত্রায় শাকিব আস্থা রেখেছেন নতুন নির্মাতাদের ওপর। ইতিমধ্যে একাধিক নির্মাতার প্রথম সিনেমার নায়ক হয়েছেন শাকিব। এমনকি পরবর্তী তিন সিনেমাতেও তিনি ভরসা রাখছেন নতুনদের প্রতি।
২০২৩ সালে মুক্তি পায় শাকিবের ‘লিডার: আমিই বাংলাদেশ’। ৩৫০টির বেশি নাটক আর বিজ্ঞাপন বানানোর পর এই সিনেমা দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয় তপু খানের। তবে লিডার সিনেমার পর এখনো নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি তপুর।
একই বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ। এই সিনেমা দিয়ে যেন নতুন করে জেগে ওঠেন শাকিব। সিনেপ্লেক্সেও তৈরি হয় শাকিব খানের চাহিদা। প্রিয়তমা ছিল হিমেলের বানানো দ্বিতীয় সিনেমা।
গত বছর মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি বানিয়েছেন মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এর আগে ছোট পর্দার জন্য নাটক বানিয়েছেন তিনি। অ্যাকশন ঘরানার বরবাদে ভিন্ন লুক আর অভিনয় দিয়ে নজর কাড়েন শাকিব। সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স—সব জায়গাতে ভিড় দেখা যায় দর্শকের। প্রযোজকের দাবি, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হিট সিনেমা বরবাদ।
শাকিব খান এখন ব্যস্ত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার শুটিংয়ে। প্রিন্স দিয়ে বড় পর্দার নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে আবু হায়াত মাহমুদের। তিনিও হাত পাকিয়েছেন নাটক বানিয়ে। ওটিটিতেও আছে তাঁর নির্মিত কনটেন্ট। আবু হায়াত মাহমুদের প্রিন্স সিনেমায় শাকিব হাজির হবেন নব্বইয়ের দশকের গ্যাংস্টাররূপে। সব ঠিক থাকলে আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রিন্স।
প্রিন্সের আগে শাকিব শুটিং করেছেন ‘সোলজার’ সিনেমার। এটি বানাচ্ছেন সাকিব ফাহাদ। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত সাকিব ফাহাদের এটি প্রথম সিনেমা। দেশপ্রেমকে উপজীব্য করে তৈরি হয়েছে সোলজার সিনেমার কাহিনি। বাস্তবতা, সংগ্রাম আর আশাবাদের গল্প বলবে সোলজার। এ বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে এই সিনেমার।
শাকিব খানের কোরবানির ঈদের সিনেমাও চূড়ান্ত। সেই সিনেমাতেও শাকিব ভরসা রাখছেন নতুন নির্মাতার ওপর। বানাবেন আজমান রুশো। এর আগে বেশ কিছু বিজ্ঞাপন বানিয়ে হাত পাকিয়েছেন এই নির্মাতা। এবার বড় পর্দায় নিজেকে প্রমাণের পালা তাঁর। প্রাথমিকভাবে সিনেমার নাম রাখা হয়েছে ‘রকস্টার’। এই সিনেমা দিয়েই শাকিব ফিরছেন রোমান্টিক গল্পে। জানা গেছে, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্পে তৈরি হবে নতুন সিনেমাটি। যেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১০ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১১ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২১ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে