
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে যেন জল্পনার শেষ নেই! আম্বানির অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত না হওয়া, দুবাইয়ের একটি শোতে নাম থেকে বচ্চন পদবি বাদ, মেয়ের জন্মদিনে এক ফ্রেমে ছবি না দেখা—এতেই চলতে থাকে বিচ্ছেদের গুঞ্জন। এর মধ্যে আবারও একসঙ্গে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল ঐশ্বরিয়া–অভিষেককে। কয়েক দিন আগেই তাঁরা একটি বিয়েতে অংশ নিয়েছিলেন। তখন থেকে এই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।
অনুষ্ঠানে অভিষেক-ঐশ্বরিয়া কালো পোশাকে হাজির হন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিষেক, ঐশ্বরিয়া ও অমিতাভ একসঙ্গে অনুষ্ঠানের প্রাঙ্গণে প্রবেশ করছেন। ঐশ্বরিয়া শ্বশুর অমিতাভ বচ্চনের পাশে হাঁটছেন এবং অভিষেক তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন। তাঁরা একসঙ্গে হাসিমুখে কথা বলছেন, ক্যামেরার সামনে আন্তরিক মুহূর্ত ভাগ করছেন।
অন্য একটি ভিডিওতে দেখা গেছে, অভিষেক-ঐশ্বরিয়া তাঁদের মেয়ে আরাধ্যার পারফরম্যান্স মোবাইলে ধারণ করছেন। তাঁরা পাশাপাশি বসে আছেন—ভিডিওটি দ্রুত ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠে। ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি ফ্যান পেজ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখে, ‘সুখের মুহূর্ত ধরা পড়ল।’
আরেকটি ভিডিওতে দেখা গেছে, আরাধ্যা তাঁর মা-বাবার সঙ্গে অনুষ্ঠানস্থল থেকে বের হচ্ছেন। গাড়িতে ওঠার পর ঐশ্বরিয়া মেয়েকে আদর করছেন। এই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে।
এদিকে নাতনির পারফরম্যান্সের প্রশংসা করে অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লেখেন, ‘শিশুরা তাদের সরলতা এবং মা-বাবার সামনে সেরাটা দেখানোর ইচ্ছা, কী আনন্দের বিষয় এবং যখন তারা হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করে, এটি সত্যিই এক অসাধারণ অনুভূতি। আজ ছিল এমন একটি দিন।’

গত মাসে ইন্টারনেটে গুজব ছড়ায় যে অভিষেক আরাধ্যার ১৩তম জন্মদিনে অনুপস্থিত ছিলেন। কারণ, ঐশ্বরিয়া যে ছবি শেয়ার করেছিলেন, তাতে অভিষেককে দেখা যায়নি। এই গুজব খণ্ডন করে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ইনস্টাগ্রামে দুটি ভিডিও শেয়ার করে দেখায় যে অভিষেকও সেই উদ্যাপনের অংশ ছিলেন।
এক ভিডিওতে ঐশ্বরিয়া ও আরাধ্যা কোম্পানিটিকে ধন্যবাদ জানাতে শোনা যায়, যারা গত ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিন আয়োজন করে আসছে। অন্য ভিডিওতে অভিষেকও তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০৭ সালের এপ্রিলে বিয়ে করেন। তাঁদের কন্যা আরাধ্যা বচ্চন জন্মগ্রহণ করেন ২০১১ সালের নভেম্বরে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে