
জনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া ও টফির ডেপুটি ডিরেক্টর মোদাস্সের আহমেদ এবং এসআরকে গ্রুপের সিইও শিপলু রহমান খানসহ অনেকে। ইতিমধ্যে টফিতে মুক্তি পেয়েছে কুরুলুস ওসমানের প্রথম ৩ সিজন। ২২ আগস্ট থেকে প্রকাশ করা হবে চতুর্থ সিজন। পর্যায়ক্রমে মুক্তি পাবে বাকি দুটি সিজন।
‘কুরুলুস ওসমান’ সিরিজের গল্পে দেখা যাবে, আনাতোলিয়া নামের ছোট্ট একটি গ্রামের একদল লোক, যারা কায়ি গোত্র নামে পরিচিত। বাইজেনটাইন সাম্রাজ্য ও মোঙ্গল দস্যুদের হাতে নিষ্পেষিত হতে হতে দিশেহারা মানুষগুলোর গোত্রপ্রধান সুলেমান শাহর পুত্র আরতুগ্রুল নিজেদের ভাগ্য পরিবর্তনে লড়াই শুরু করেন। ভিত্তি স্থাপন করেন ওসমানি সাম্রাজ্যের।
তাঁরই পুত্র ওসমান বাবার অসমাপ্ত কাজকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্যোগ নেন। তিলতিল করে তিনি কীভাবে ন্যায়বিচারের ওসমানি সাম্রাজ্য গড়ে তোলেন, সেই কাহিনি নিয়েই এগিয়েছে ধারাবাহিকের গল্প। বন্ধুত্ব, অকৃতজ্ঞতা, সাহসিকতা ও আত্মত্যাগের এক অসাধারণ গল্প কুরুলুস ওসমান।
মেহমেদ রোজদাগ রচিত সিরিজটি পরিচালনা করেছেন মতিন গুনাই। মূল চরিত্রে অভিনয় করেছেন বুরাক অ্যাজিভিট। অন্যান্য চরিত্রে ওজগে টোরের, আলমা তেরিজ, ফারুক আরান, এমরে বে, ইসমাইল হাক্কি উরুন প্রমুখ।
বিশ্বের ৭৩টি দেশে বিভিন্ন ভাষায় প্রচারিত হয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে সিরিজটি। আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ হিসেবে পেয়েছে পুরস্কার। কুরুলুস ওসমান সিরিজের বাংলা ডাবিংয়ে কাজ করেছেন ৫৩ জন বাংলাদেশি কণ্ঠাভিনেতা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে