
শোবিজ তারকাদের নামের আগে-পরে নানা ধরনের বিশেষণ যুক্ত করেন ভক্তরা। অনেক তারকা সেসব উপভোগও করেন। তবে বিষয়টি একেবারেই পছন্দ নয় মোশাররফ করিমের। ইদানীং অনেকেই তাঁর নামের আগে ‘কিংবদন্তি’ শব্দটি বসিয়ে দেন। এ নিয়ে আপত্তি জানিয়েছেন মোশাররফ।
মোশাররফ করিম বলেন, ‘আমি একটা কাজ করলাম। দেখার পর সবাই ভালো লাগার কথা জানাল। এটাই বেশি ভালো লাগে। বেশি প্রশংসা করে পদবি দিয়ে দেওয়া, খেতাব দিয়ে দেওয়া—আমার কাছে এর খুব বেশি প্রয়োজন আছে বলে মনে হয় না। এটা আমাকে অস্বস্তি দেয়। আমার নামের সঙ্গে নানা কিছু জুড়ে দেওয়া হয়। আমি তো লাগাই না, অন্যরা জুড়ে দেয়। এর কোনো প্রয়োজন নেই। অভিনয়টা হচ্ছে কি না, কারও কাছে ভালো লাগছে কি না—এটাই বড় বিষয়।’
মোশাররফ অভিনীত ‘ইনসাফ’ সিনেমা মুক্তির আগে তাঁর নামের আগে কিংবদন্তি উপাধি ব্যবহার করেছিলেন নির্মাতা। সেটা যে তাঁর পছন্দ ছিল না, এত দিন পর সেটাই জানিয়ে দিলেন অভিনেতা। এ সিনেমায় এক প্রতিবাদী চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে প্রথমবারের মতো পর্দায় অ্যাকশন করতে দেখা গেছে তাঁকে।
মোশাররফ করিম বলেন, ‘ইনসাফে নতুন অভিজ্ঞতা হয়েছে। সন্তুষ্টির জায়গা আছে কিন্তু খুব খুলে অভিনয় করার জায়গা ছিল না। পর্দায় মারামারি করার অভিজ্ঞতা হলো। তবে সিনেমাটি দেখে আমার মনে হয়েছে, মারামারিটা আমি ভালো করতে পারিনি। কিন্তু চেষ্টা করেছি। অবশ্য সে সময় আমার পায়ে একটা অপারেশন হয়েছিল। ওই সময় এ রকম দৃশ্যে অভিনয় করা ঠিকও হয়নি। এ ছাড়া মারামারির দৃশ্যে আমি অভিজ্ঞ না। এ রকম দৃশ্য আমি কখনো করিনি। তবে ফাইট ডিরেক্টরা খুব আন্তরিক ছিলেন। সে কারণেই হয়তো করতে পেরেছি।’
নাটক, ওটিটি ও সিনেমা—সব মাধ্যমেই নিয়মিত কাজ করছেন মোশাররফ। টানা কাজ করতে করতে হাঁপিয়েও ওঠেন। মাঝে মাঝে সবকিছু ছেড়ে দেওয়ার চিন্তাও আসে। তবে অভিনয়ের প্রতি ভালোবাসার কারণেই আবার ফিরে আসেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায়।
মোশাররফ করিম বলেন, ‘অনেক সময় টানা কাজ করার পর মনে হয়, আর ভালো লাগছে না। তখন মনে হয় অভিনয় ছেড়ে দেব, আর করব না। মনে হয় বড় গ্যাপ নিই। কিন্তু দেখা যায়, ১৫-২০ দিন কাজ না করার পর বিষণ্ন লাগে। কোনো জায়গাতে গিয়েও ভালো লাগে না। আবার যখন অভিনয়ে ফিরি, নাটক নিয়ে আলোচনা করি, রিহার্সেল করি, অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করি। এই বিষয়টি আমাকে রিলিফ দেয়, আমার বিষণ্নতা চলে যায়।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে