ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস

‘উইকেড’, ‘এমিলিয়া পেরেজ’ ও ‘দ্য সাবস্ট্যান্স’—৩০তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে ছিল এ তিন সিনেমার জয়জয়কার। প্রতিটি সিনেমা তিনটি করে বিভাগে পেল পুরস্কার। তবে সেরা সিনেমার পুরস্কারটি নিয়ে গেল ‘আনোরা’। এবার সাতটি বিভাগে মনোনয়ন পেয়েছিল সিনেমাটি, তবে একটি পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আনোরা টিমকে।
প্রতিবছর সিনেমা ও টিভির উল্লেখযোগ্য প্রোডাকশনকে পুরস্কৃত করা হয় ক্রিটিকস চয়েসের মঞ্চে। গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ বছরের আসর। তবে লস অ্যাঞ্জেলেসের অগ্নিদুর্ঘটনার জেরে প্রায় এক মাস পিছিয়ে আসরটি অনুষ্ঠিত হলো ৭ ফেব্রুয়ারি রাতে, ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায়। তৃতীয়বারের মতো এবারও অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন চেলসি হ্যান্ডলার।
সেরা পরিচালকের পুরস্কার পেয়ে পরিচালক জন এম চু একটু বেশিই উচ্ছ্বসিত ছিলেন। কারণ, তাঁর পরিচালিত ‘উইকেড’ সিনেমাটি অস্কারে আলোচিত থাকলেও সেরা পরিচালকের মনোনয়ন তিনি পাননি। অথচ ক্রিটিকস চয়েসের মঞ্চে অস্কার মনোনীত সব নির্মাতাকে পেছনে ফেলে বাজিমাত করলেন তিনি। মঞ্চে তাই মজা করে বলেই ফেললেন, ‘অস্কারটিও মনে হয় আমি পেতে চলেছি।’
অভিনয় বিভাগে তেমন কোনো চমক এবার দেখা যায়নি। কোন অভিনয়শিল্পীরা পুরস্কার পেতে পারেন, তা আগেই অনুমান করেছিলেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। তাঁদের সে অনুমানই সত্য হলো। দ্য সাবস্ট্যান্স সিনেমার জন্য সেরা অভিনেত্রী হলেন ডেমি মুর, দ্য ব্রুটালিস্টের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অ্যাড্রিয়েন ব্রডি। এ ছাড়া সেরা পার্শ্ব-অভিনেত্রী জো সালদানা (এমিলিয়া পেরেজ) এবং ‘আ রিয়েল পেইন’-এর জন্য পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেলেন কিরান কালকিন।
টেলিভিশন বিভাগে চারটি পুরস্কার পেয়ে চমক দেখাল ‘শোগান’। সেরা কমেডি সিরিজসহ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে ‘হ্যাকস’ সিরিজ। এ ছাড়া সেরা লিমিটেড সিরিজের পুরস্কারটি গেছে ‘বেবি রেইনডিয়ার’-এর ঘরে।

উল্লেখযোগ্য বিভাগের বিজয়ীরা
সেরা সিনেমা: আনোরা
অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
অভিনেত্রী: ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)
পার্শ্ব-অভিনেতা: কিরান কালকিন (আ রিয়েল পেইন)
পার্শ্ব-অভিনেত্রী: জো সালদানা (এমিলিয়া পেরেজ)
পরিচালক: জন এম চু (উইকেড)
মৌলিক চিত্রনাট্য: কোরালি ফারগেট (দ্য সাবস্ট্যান্স)
অভিযোজিত চিত্রনাট্য: পিটার স্ট্রুগান (কনক্লেভ)
চিত্রগ্রহণ: জারিন ব্ল্যাশকে (নসফেরাতু)
অ্যানিমেশন সিনেমা: দ্য ওয়াইল্ড রোবট
বিদেশি ভাষার সিনেমা: এমিলিয়া পেরেজ
গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
ড্রামা সিরিজ: শোগান
কমেডি সিরিজ: হ্যাকস
বিদেশি ভাষার সিরিজ: স্কুইড গেম
টক শো: জন মুলানি প্রেজেন্টস: এভরিবডি ইজ ইন এল এ (নেটফ্লিক্স)

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে