ঈদ উপলক্ষে রুবেল হাসান নির্মাণ করছেন নাটক ‘প্রিয় পরিবার’। সেই নাটকে জুটি বেঁধেছেন অভিনেতা অপূর্ব ও তারিন। জীবনে পরিবার কতটা গুরুত্বপূর্ণ, সে ভাবনাই প্রকট হয়েছে নাটকের গল্পে। অপূর্ব ও তারিনকে দেখা যাবে মা-বাবার চরিত্রে। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
২ এপ্রিল থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ‘প্রিয় পরিবার’ নাটকের শুটিং। এতে অপূর্ব-তারিনের সঙ্গে আরও অভিনয় করছেন শাহেদ আলী, সৈয়দ জামান শাওন, মাখনুন সুলতানা মাহিমা, রুকাইয়া জাহান চমকসহ অনেকে। পরিচালক রুবেল হাসান জানিয়েছেন, অপূর্ব ও তারিন অভিনয় করছেন মা-বাবার ভূমিকায়। তাঁদের সন্তানদের চরিত্রে দেখা যাবে কয়েকজন শিল্পীকে।
অপূর্বর সঙ্গে অভিনয় এবং নাটকের গল্প প্রসঙ্গে বলতে গিয়ে তারিন বলেন, ‘আমি ও অপূর্ব প্রথম কোনো নাটকে একসঙ্গে বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করছি। অপূর্ব এখন ভার্সাটাইল চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছে। এ নাটকেও সে চেষ্টা দেখছি। চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য সারা দিন চরিত্রের মধ্যেই ডুবে থাকার চেষ্টা করছে। পরিচালকও বেশ সিরিয়াস কাজটি নিয়ে। যাঁরা আমাদের সন্তানের চরিত্রে অভিনয় করছেন, তাঁরাও আমাদের সঙ্গে একটা পারিবারিক আবহে সময় কাটানোর চেষ্টা করছেন। আসলে সবাই বেশ সিরিয়াসলি করছেন কাজটি। আমারও বিষয়টি খুব
ভালো লেগেছে।’
অপূর্ব বলেন, ‘ছয় বছরের বেশি সময় পর তারিন আপার সঙ্গে জুটি বেঁধে কাজ করছি। তিনি নাটকে থাকা, পাশে থাকা মানেই আমার জন্য, আমাদের জন্য ভালো লাগার। কারণ, তিনি পাশে থাকা মানেই তাঁর কাছ থেকে নতুন কিছু শেখা। আমার অভিনয়জীবনে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
পরিচালক রুবেল হাসান জানিয়েছেন, ঈদ উপলক্ষে ক্লাব এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটকটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৪ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে