কলকাতার এক অবাঙালি পরিবারে ১৯৭০ সালে ৩০ নভেম্বর জন্ম নেন জিতেন্দ্র মদনানী। সেন্ট জোসেফ মেরি স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা নেওয়ার পর ন্যাশনাল হাই স্কুলে পড়েন তিনি। কিন্তু কলেজে দুয়ারে পা দিলেও পারিবারিক ব্যবসার দায়িত্ব নিতে গিয়ে পড়াশোনা মাঝপথে বন্ধ করে দেন। তাঁর জীবনের পথপরিক্রমায় রঙিন পর্দায় এসে টলিউডে ২০ বছর পার করেছেন তিনি। টলিউডের ‘বস’ জিতের আজ ৫২তম জন্মদিন।
অভিনয় জগতে আসার আগে জিৎ ১৯৯৩ সালে মডেলিংয়ে জীবন শুরু করে। এরপর ১৯৯৪ সালে জিৎ ‘বিষবৃক্ষ’ নামে বাংলা টিভি সিরিয়ালে অভিনয় করেন, যেটি পরিচালনা করেন বিষ্ণু পাল চৌধুরী। ২০০২ সালে জিৎ তেলেগু সিনেমা ‘চান্দু’তে তাঁর সিনেমা জীবন শুরু করেন। কিন্তু সিনেমাটি বক্স অফিসে কোনো সাফল্য পায়নি।
এরপর ২০০২ সালে বাংলা সিনেমা ‘সাথী’তে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে জিৎ অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন হরনাথ চক্রবর্তী। সাথী ছবির সেই গান ‘ও বন্ধু তুমি শুনতে কি পাও’ তখন একটি মাইলস্টোন সৃষ্টি করেছিল দুই বাংলাতেই। জিতের অভিনয় ছিল যথেষ্ট প্রশংসনীয়। এরপর থেকে আর পেছনে ঘুরে দাঁড়াতে হয়নি তাঁকে। কালীঘাটের জিতেন্দ্র মদনানীকে বাংলা ইন্ডাস্ট্রি চিনল জিৎ নামে, বাকিটা ইতিহাস।
জিতের সফরটা কিন্তু সহজ ছিল না। অবাঙালি হয়ে বাঙালি-শাসিত ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেওয়া অনেক কঠিন ছিল। জিতের প্রথম ছবি ‘সাথী’ পরিচালনা করেন হরনাথ চক্রবর্তী। সিনেমাটি এক টানা ২৫ সপ্তাহে হাউসফুল হয়েছিল। এর পর ‘চ্যাম্পিয়ন’, ‘নাটের গুরু’, ‘সঙ্গী’ হয়ে ‘বন্ধন’ও ‘শুভদৃষ্টি’—পর পর হিট ছবি দিয়েছেন তিনি।
পরিচালক রবি কিনাগির ‘ওয়ান্টেড জিতের কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল। এর পরেই দেবের সঙ্গে জুটি বেঁধে ‘দুই পৃথিবী। দুই সুপারস্টারকে বড় পর্দায় দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের অনেক চাপ ছিল। ‘গেম’, ‘আওয়ারা’, ‘১০০% লাভ’, বস সিনেমাতেও দুর্দান্ত অভিনয় করে দর্শকদের সন্তুষ্ট করেছিলেন।
জিৎ-এর সঙ্গে ‘কোয়েল মল্লিক’ এর জুটি সবচেয়ে বেশি সাফল্য লাভ করেন। কোয়েল মল্লিক তার অভিনয় জীবন শুরু করেন জিৎ-এর সঙ্গে ‘নাটের গুরু’ ছবির মাধ্যমে। এরপর এক সঙ্গে ‘বন্ধন’, ‘মানিক’, ‘যোদ্ধা’, ‘শুভদৃষ্টি’র মত প্রচুর সফল ছবি উপহার দেন। কোয়েল মল্লিক ছাড়াও জিৎ-এর সঙ্গে স্বস্তিকা মুখার্জির জুটি দর্শকমনে সাড়া ফেলেছিল। স্বস্তিকা মুখার্জির সঙ্গে জিৎ ‘মস্তান’, ‘ক্রান্তি’ ‘আক্রোশ’, ‘পার্টনার’, ‘প্রিয়তমা’ ইত্যাদি ছবিতে অভিনয় করেন। এ ছাড়া শ্রাবন্তী চ্যাটার্জী এবং সায়ন্তিকার সঙ্গেও তার জুটি অনেকে সাফল্যমণ্ডিত ছিল।
‘চেঙ্গিজ’ নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন জিৎ। অপেক্ষায় দর্শক। রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে জিৎ এর বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে